ওয়্যারড্রোপফ্যাশনবিনোদনরকমারিলিডসংস্কৃতি

বর্ণীল আয়োজনে আই ইভেন্ট’র ফ্যাশন কার্ণিভাল !

ক্লিক প্রতিবেদক :: চট্টগ্রামে মনোমুগ্ধকর নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘আই ইভেন্টে’র ফ্যাশন কার্ণিভাল ।

গতকাল (১ নভেম্বর ) মঙ্গলবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনিস্টিটিউট  মঞ্চে ফ্যাশন কার্ণিভালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি । এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের মিডিয়া ব্যক্তিত্ব ইভেন্ট প্রতিষ্ঠান এ্যাক্ট প্লাস এর কর্ণধার সাজ্জাদ বিন খালেদ সুমন এবং আই ইভেন্টের কর্ণধার লেলিন । 

আই ইভেন্টের ফ্যাশন কার্ণিভালকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে পারলে দেশের অনাকাংক্ষিত অস্থিরতা অনেক কমে যাবে । তিনি আরও বলেন, সংস্কৃতিক চর্চা কমে যাওয়া কারণে দেশে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে আই ইভেন্টের ফ্যাশন কার্ণিভাল শুরু হলেও হলে উপচে পড়া দর্শকদের মুহুর্মুহু করতালিতে মঞ্চে আসেন ফ্যাশন কার্ণিভালের দুই সঞ্চালক ডা ঃ মাসুম ও স্মীতা ।

চট্টগ্রামের র‌্যাম্প একাডেমীর কর্ণধার ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাশ লিটু কোরিওগ্রাফিতে চট্টগ্রাম ও ঢাকার আটটি ফ্যাশন হাউজের পোশাক পড়ে মঞ্চে ফ্যাশন কিউ পরিবেশন করেন চট্টগ্রামের প্রায় ৪০জন মডেল । 
তবে বড়দের ফ্যাশন কিউকে ছাড়িয়ে হল ভর্তি দর্শকের করতালির শব্দ শতগুন বেড়ে যায় যখন চট্টলক্ুঁড়ির ক্ষুদে মডেলরা নানান রঙ্গের পোশাক পড়ে ও নানান ঢঙের সাজে মঞ্চে হাটতে শুরু করেন ।

ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর কোরিওগ্রাফিতে মঞ্চে হাটেন মাসরুর, রুথবাহ, লেলিনা, দিলশান, রোহান, আইনান, দিশা, ইউহান, রোশান,আইত ।

দেশীয় সংগীতের মূর্ছনায় অনুষ্ঠান শুরু হলেও মাঝে হিন্দি গানের সাথে পরিবেশিত ফ্যাশন কিউটিকে অনেক বেশী ক্ষাপ ছাড়া মনে হয়েছে বলে মন্তব্য করেছেন দর্শকসারিতে বসা কয়েকজন ।তাদের অভিযোগ, মিউজিক সিলেকশন ঠিক না হওয়ার কারণে আউ ইভেন্টের বর্ণীল ও সফল এই আয়োজন অনেকটাই গায়ে হলুদের অনুষ্ঠান মনে হয়েছে।

এ বিষয়ে ফ্যাশন তরুন ফ্যাশন ডিজাইনার তানভীর সোহেল বলেন, সুন্দর একটি অনুষ্ঠানে মাঝখানে মেহেদী অনুষ্ঠানের নৃত্য ও হিন্দি গানের সাথে ফ্যাশন কিউ পরিবেশন না করলে অনুষ্ঠানটি আরও ভালো লাগতো ।
ফ্যাশন কার্ণিভালের এক পর্যায়ে সঞ্চালক মাসুম ও স্মীতার সাথে সঞ্চালনায় যোগদেন ফ্যাশন কোরিওগ্রাফার আসাদুজ্জামান আসাদ ।