বেল্ট কেনার খুঁটিনাটি
ফ্যাশন ডেস্ক :: পুরুষদের অন্যতম নিত্য প্রয়োজনীয় পোশাকের অনুষঙ্গ হচ্ছে বেল্ট। অফিস, বেড়ানো কিংবা পার্টি- শার্ট প্যান্টের সঙ্গে বেল্ট থাকতেই হবে। কিন্তু সুন্দর পোশাকের সঙ্গে যদি বেল্টটা মানানসই না হয়, তবে পুরো সৌন্দর্যটায় মাটি হয়ে যাবে। তাই বেল্ট কেনার আগে মাথায় রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
লেন্থ
লেদারের বেল্ট হোক বা অন্য কোন ম্যাটারিয়ালের, বেল্ট কেনার আগে বেল্টের মাপ দেখে নেওয়া প্রয়োজন।
বাকেলস
সময় বিশেষে বেছে নিন বেল্টের ধরন। ফর্মাল ড্রেসের সঙ্গে ছোটো ও সাদামাটা বেল্ট বাকেলস ভালো মানায়। ক্যাজুয়াল ড্রেসের সঙ্গে কারুকার্য যুক্ত বেল্ট বাকেলস বেছে নিতে পারেন।
কালার
লেদারের জুতো পরলে সেইমতো বেছে নিন লেদার বেল্ট। ক্যাজুয়াল হোক বা ফর্মাল, বেল্টের রং সাবধানে বাছতে হবে।