রান্নাঘরলাইফস্টাইল

বৈশাখের তিন খাবার

লাইফস্টাইল ডেস্ক ::  উৎসবের রঙ লাগিয়ে আবারো চলে এল পহেলা বৈশাখ। বাঙ্গালীর ঘরে ঘরে রান্না হবে মজার মজার সব রান্না। পহেলা বৈশাখেভ নানান স্বাধের খাবারের মধ্যে পহেলা বৈশাখে যে তিনটি খাবার সার্বজীন তা হলো পান্তা ইলিশ, মোয়া, মুড়ি-মুড়কি কাচা আমের শরবত।

তবে এই আয়োজন শুধুমাত্র আমাদের ঘরের মাঝেই সীমাবদ্ধ নয় সবগুলো বড় শহরে গড়ে উঠেছে নাম করা সব দেশী বিদেশী খাবারের দোকান আর পহেলা বৈশাখ উপলক্ষে তারা সবাই সাজাচ্ছে ভিন্ন ধর্মী সব আয়োজন।

পান্তা ইলিশ 
মাছে ভাতে বাঙালি নাম হলেও বছরের এই একটা দিন আমরা হয়ে যাই ইলিশ ভাজা ও পান্তা ভাতে বাঙালি। হ্যা, শিরিষতলার বর্ষবরণের গানের মত পান্তা ইলিশ ছাড়া আমাদের বঙ্গাব্দ শুরু হবার নাম নেয় না। আর তাই রসনা পিপাসুরা ছুটে যান রমনা পার্কের স্থায়ী-অস্থায়ী রেস্তোরা গুলোতে এই বাঙালিয়ানার স্বাদ নিতে।

মোয়া, মুড়ি-মুড়কি
গুরের মধুমাখা স্বাদে মচমচে মোয়া আর মুড়ি-মুড়কি সাথে আমাদের আত্তার সম্পর্ক। সারা দিন এদিক ওদিক ঘুরো ঘুরির মাঝে আমরা সবাই পথের ধারের ভ্যানগাড়ি থেকে দু-চার ধরনের মুড়ি-মুড়কি কিনে আপন মানুষগুলোর সাথে তা ভাগাভাগি কওে খাওয়ার মধ্যে প্রানোচ্ছ্বল অনুভুতির জন্ম দেয়। তবে সাবধান, এই উৎসবকে কেন্দ্র করে অনেক নিম্নমানের কাচামালের ব্যবহার হয়, তাই কেনার আগে একটু বুঝে-পড়ে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। আর পুরো শহর যখন এক বিশাল মেলা তাই প্রতিটি মোরেই এর দেখা মিলবে।

কাচা আমের রস
আহ! মধূ মাসের আগাম বার্তা যে কাচা আমের সাথে এসে পড়েছে তা বাজারের ঝুড়ি আর শপিং মলের র‌্যাক দেখলেই বোঝা যাচ্ছে। তবে গরম দুপুরে অমৃত হচ্ছে এই কাচা আমের রসম যাতে আছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা আপনাকে রাখবে এই ভ্যাপসা রগমে সতেজ আর প্রাণবন্ত।