লিডসংস্কৃতি

ভিন্নধর্মী আয়োজন বারকোড’র

Nahidক্লিক প্রতিবেদক :: দেশের র জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার-গীতিকার ক্যান্সারে আক্রান্ত লাকী আখন্দ চিকিৎসার সাহাযার্থে তহবিল গঠনে এবার এগিয়ে এসেছে চট্টগ্রামের সুপরিচিত ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বারকোড। 

বারকোড’র কর্ণধার মনজুরুল হকের উদ্যোগে গত রোববার রাতে নগরীর ষোলশহরস্থ ‘বারকোড অন ফায়ার’ শিরোরামে আয়োজন করা হয় ফান্ড রাইজিং এ অনুষ্ঠান।

ফান্ড রাইজিং অনফ্ল্যাগ শো- ট্রিবিউট টু লাকী আখন্দ’ শীর্ষক এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে ‘বারকোড অন ফায়ার’।

বারকোড এর সহযোগিতায় ফান্ড রাইজিং শো এর টিকিটের মূল্য ছিলো ১ হাজার টাকা। সাথে চিকেন চিলি মিল বা ব্রোাস্ট চিকেন মিল ও ড্রিংস ফ্রি ছিলো। টিকিট থেকে প্রাপ্ত অর্থ লাকী আখন্দের চিকিৎসায় ব্যয় হবে।

লাকী আখন্দ’র সুর, কথা এবং সংগীতের ছোঁয়া আছে এমন অনেক কালজয়ী গান পরিবেশন করেন ব্যান্ড দল নাটাই এন্ড ফ্রেন্ডস ও সাথে চট্টগ্রাম ম্যাট্রিকেল, জল রং, অধ্যায়ন, অধ্যায়ু, ট্রাফিক সিগন্যাল, ওয়ানিং ব্যান্ডের লীড ভোকালরা যথাক্রমে শাকিল মজমুদার, নাঈম রহমান, আরফাত রেহমান, সাখাওয়াত পাভেল, মোসলেহ উদ্দিন পীযু, সাজ্জাদ হোসেন ও মঈনুদ্দীন হিমু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমায় ডেকো না, চলো না ঘুরে আসি,আগে যদি জানিতাম এইসব বিখ্যাত গানের সুরকার, গীতিকার, কম্পোজার এবং সংগীত শিল্পী লাকী আখন্দ মরণ ব্যাধি রোগ ফুসফুস ক্যান্সার এ আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী।
অর্থাভাবে অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছেনা দাবী কওে বক্তারা আরও বলেন, কেমোথেরাপি দিতে না পারার কারনে তিনি আরো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন লাকী আখন্দ।
বক্তারা বলেন, আমাদের সহযোগিতাই পারে দেশবরেণ্য এ গুণী শিল্পীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে।

nahid 2অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বারকোডের কর্ণধার মঞ্জুরুল হক ও নকশার সিইও ইসমাইল চৌধুরী । অনুষ্ঠানটি আয়োজন করে ‘নাটাই এন্ড ফ্রেন্ডস’।

লাকী আখন্দকে সাহায্য করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে জানিয়ে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামের সবকিছুর সাথে আজাদী ছিলো, থাকবে এবং থাকতে চায়।

মঞ্জুরুল হক বলেন, লাকী আখন্দের উন্নত চিকিৎসা টাকার অভাবে হচ্ছে না শুনেই কিছু একটা করার কথা ভাবছিলাম। কিন্তু শুধু আমরা একার সাহায্যে কিছু হবে না। তাই সবাইকে নিয়ে কি করা যায় এমন ভাবনা থেকে এই আয়োজন। অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না বলে দুঃখ প্রকাশ করছেন। অনুষ্ঠানে আসতে না পারার পরেও সিলেট থেকে টিকেট কিনেছেন। এটি আমাদের প্রথম উদ্যোগ। ফান্ড সংগ্রহের জন্য আরো ব্যতিক্রমী আয়োজন করবো আমরা। বারকোড সব সময় এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে।

অনুষ্ঠান আয়োজকদের অন্যতম নাহিদুর জামান বলেন, লাকী আখন্দ আমাদের জন্য প্রেরণা। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এই শিল্পী টাকার অভাবে ১০ টি কেমো দিয়ে বাকিগুলো না দিয়ে ব্যাংকক থেকে দেশে ফিরে এসেছেন। বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আমরা চট্টগ্রামের কিছু ব্যান্ড একত্রিত হয়েছি। সামনে আরো কিছু ফান্ড রাইজিং এর উদ্যোগ নেবো। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। সবাই এগিয়ে আসলে কালজয়ী এই শিল্পীকে বাঁচানো সম্ভব।