চলচিত্র নির্মানের স্বপ্ন দেখেন মানিক !
জালালউদ্দিন সাগর :: প্রকৃতির সাথে সখ্যতা শৈশবের। বেড়ে ওঠেছেন রাঙ্গামাটির সবুজ প্রান্তর কাপ্তাইয়ের জলরাশি পাহড়ি কন্যা কর্ণফুলীর জঠড়ে । সেখানেই শৈশব,কৈশর এবং যৌবনের অনেকটুকু সময়। পেশায় ইন্টোরিয়র ডিজাইনার হলেও নাটকের প্রতি সীমাহীন মমতার কারণে চট্টগ্রামে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনবাড়ি’ ।
‘ছেঁড়া ক্যানভাস’, ‘অত:পর যুদ্ধ’, ‘রাজকুমার’,‘আর পজেটিভ’, ভালবাসার রং”সহ মনবাড়ি থেকে নির্মিত বেশ কয়েকটি নাটক, ডক্যুমেন্টরী , শর্টফিল্ম ও মিউজিক ভিডিও ।
গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চ্যানেল আই’সহ বেসরকারি কয়েকটি চ্যানেলে প্রচার হয়েছে তার নির্মিত ৫টি নাটক । আগামী ২৮ অক্টোবর শুক্রবার, মাছরাঙ্গা টিভি’তে সন্ধ্যা ৭.৫০ মিনিটে প্রচারিত হবে গুণী এই প্রযোজকের আরও একটি নাটক ‘বুবুলটি’ ।
হ্যা পাঠক, আমরা মনবাড়ি’র কর্ণধার অভিনেতা-প্রযোজক মোঃ মানিক হোসাইন মানিকের কথাই বলছিলাম ।নির্মানে স্বকীয়তার কারণে খুব অল্পদিনের মধ্যেই নাট্যপাড়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তরুন এই নির্মাতা ।
২০১০ সালে বিজ্ঞাপনে মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন মিডিয়াতে যাত্রা শুরু মানিকের। সেই থেকে আগ্রহ শুরু এ ক্ষেত্রটিতে। তিনি বলেন, পাওয়ার আশায় নয়- প্রযোজনায় কাজ করছি মনের শান্তির জন্য ।
চট্টগ্রামের নতুন প্রযোজক ও নির্মাতাদের কাজের পথকে সুগম করতে এই প্রযোজনায় কাজ করছেন জানিয়ে তিনি আরও বলেন, প্রাকৃতিক ভাবেই সাংস্কৃতিক দিক দিয়ে চট্টগ্রাম অনেক সমৃদ্ধ হলেও শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে অনেক পিছিয়ে চট্টগ্রাম ।
সুত্রমতে, ২০১১ সালে ‘ছেঁড়া ক্যনভাস’ নামের টিভি একটি টিভি নাটকে লগ্নির মাধ্যমে চট্টগ্রামে প্রথম যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনবাড়ি’। তথাকথিক ‘জ্যাক’ এর অভাবে দীর্ঘ একটি বছর নাটকটি কোনো চ্যানেলে প্রচার না হওয়ায় অনেকটাই হতাশ হয়ে পড়েন চট্টগ্রামের এই নির্মাতা ।মিডিয়া পাড়ার ‘ঢাকা-চট্টগ্রাম’ দৌড়ে খানিকটা পিছিয়ে পড়লেও হালছাড়েন নি তিনি ।
নানান প্রতিঘাতেও নাটকের হালছাড়নেনি জানিয়ে তিনি বলেন, স্বপ্ন যার অটুট-সাধ্য কার স্বপ্নটাকে আটকে রাখে ! তিনি বলেন, ওই সময়টাতে নিজেকে পোক্ত করবার জন্য বানিয়েছি মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম।
পরে ২০১৪ সালের শুরুতে চট্টগ্রামেরই আরেক নতুন নির্মাতার মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘অত:পর যুদ্ধ’তে হাত দেন প্রযোজনায়। যা ঐ বছরেই ২৫ শে মার্চ একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়। মানিকও ফিরে পায় আশার আলো।
এর পরই প্রযোজনা করেন গ্রামীণ জীবন ধারার নাটক ‘রাজকুমার’,বর্তমান প্রজন্মের জীবন ও ভালবাসা নিয়ে নাটক ‘ভালবাসার রং’-যা প্রচারিত হয় গত ২৪ অক্টোবর চ্যানেল আইতে ।
এখানেই শেষ নয় ,কাজ করেছেন যৌথ প্রযোজনাতেও। রাজাকার নিয়ে ” আর পজেটিভ” নামের যৌথ প্রযোজিত নাটকটিও প্রচারিত হয় এ মাসে। বাবা ও মেয়ের অপূর্ব ভালবাসার গল্প নিয়ে নির্মিত নাটক ‘বুবুলটি’ প্রচারিত হবে আগামী ২৮ অক্টোবর,শুক্রবার, মাছরাঙ্গা টিভি’তে সন্ধ্যা ৭.৫০ মিনিটে । ।
নাটক ছাড়াও নির্মাতা পঙ্কজ চৌধুরী রনি সাথে মুক্তধারার একটি চলচিত্র ও নির্মাতা হাবীবের সাথে বানিজ্যিক ধারার একটি ছবিতে করতে চুক্তিবদ্ধ হয়েছেন তরুন এ প্রযোজক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার মত লজিস্টিক সার্পোট নেই চট্টগ্রামে সেকারনে নানান ভোগান্তি পোহাতে হয় এখানকার প্রযোজকদের।
এছাড়াও চট্টগ্রামে কোন চ্যানেল নেই বলে প্রতিযোগীতায় পূর্ণ এ মিডিয়া ইন্ডাস্ট্রিতে টিভি নাটকের বাজার ধরতে চট্টগ্রামের প্রযোজক ও নির্মাতাদের বেশ বেগ পেতে হয়।
সংস্কৃতি মনা এ নির্মাতা ২০০৮ সাল থেকে নাট্যকর্মী হিসেবে যুক্ত আছেন তীর্যক নাট্যগোষ্টীর সাথে । শুধু তাই নয় একসময় ক্রিকেটার হিসেবেও চট্টগ্রামে বেশ সুনাম ছিল মানিকের- খেলেছেন প্রিমিয়াম ডিভিশনেও। ফাস্ট বোলার হিসেবে সুনাম কুড়িয়েছেন অনুর্ধ্বো ১৮ ও ১৯ ক্রিকেটে।