রান্নাঘরলাইফস্টাইল

রসমালাই বানিয়েনেন বাড়িতেই

ওয়াহিদ বিন আবির : বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে । মিষ্টি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। পুজো থেকে বিয়ে, জন্মদিন থেকে গৃহপ্রবেশ, পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন থেকে নতুন পাওয়া চাকরি। বাঙালির কোনো অনুষ্ঠানই মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয়না।আর রসের মিষ্টির প্রতি সবার আকর্ষণ আলাদা। আজকে এরকম একটি মিষ্টিবানানোর রেসিপি নিয়ে এসেছি। রসমালাই। রসমালাই খেতে ভীষণ সুস্বাদু আট থেকে আশি সকলেরই ভীষণ পছন্দের। আসুন দেখে নেওয়া যাক রেসিপি।

উপকরণ: গুঁড়ো দুধ ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, হাফ টেবিল চামচ বেকিংপাউডার হাফ টেবিল চামচ ঘি, ডিম ২টি, দুধ ৩ কাপ, চিনি হাফ কাপ, এলাচ গুঁড়ো হাফ টেবিল চামচ, কেসর ১ চিমটি, ঘন দুধ হাফ কাপ, কুচি করা পেস্তা বাদাম।

কি ভাবে বানাবেন:রসমালাই বানাতে হলে প্রথমে গুঁড়ো দুধের সঙ্গে ময়দা ও বেকিংপাউডারদিয়ে ভালো করে মিশিয়েনিয়ে হবে। এবার পরিমাণ মতো ঘি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিন। এবার দুটি ডিম ভালো করে ফেটিয়েনিয়ে মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিন। একটি আঠালো মিশ্রণ তৈরি হওয়া অবধি। এবার ৪-৫ মিনিটের জন্য সমগ্র মিশ্রণটি রেখে দিন। তারপর দু হাতে ভালো করে ঘি লাগিয়ে মিশ্রণ অল্প অল্প করে হাত দিয়ে চেপে রসমালাই এর আকারে মিষ্টি বানিয়ে নিন।

এবার গ্যাস জ্বালিয়েকড়াইতে দুধটা দিয়ে দিন, তারপর স্বাদ অনুসারে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দিয়ে দিন এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। এবার এই গরম দুধ থেকে অল্প পরিমাণ দুধ তুলে নিয়ে তাতে কেশরটাভিজিয়ে রাখুন। এবার কেশরভেজানো দুধ ফুটন্ত দুধে দিয়ে দিন। দুধ ফুলে উঠলে মিষ্টি গুলো দিয়ে দিন। এবার ঢেকে মাঝারি আঁচে মিষ্টি গুলো ৬ মিনিট সেদ্ধ করে নিন। এবার ঢাকনা খুলে আরো আরো ৫-৬ মিনিট রান্না করে নিন। এবার ঘন দুধ এর মধ্যে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রানা করুন। এবার ঠান্ডা করে ওপর দিয়ে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।