সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডেট নাইট ?
ওয়াহিদ বিন আবির : আজ আপনি সঙ্গীর সঙ্গে যাচ্ছেন ডেটে? সেই ডেটে যাওয়ার আগে ঠিকঠাক সব কিছু দেখেছেন তো? আপনাদের নিজেদের কেমিস্ট্রি গুছিয়ে নিতে হলে এই কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলি ঠিকঠাক মাথায় রাখলে আপনার পারফেক্ট ডেট জমে উঠবে বিশেষ আবহে। তাই সে বিশেষ দিনটির জন্যে নিজেকে সাজান একেবারে বিশেষভাবে।
১. অবশ্যই সবার আগে মাথায় রাখুন পোশাক। কার জন্যে পরছেন ও কেন পরছেন এই দুটো মাথায় রাখতে হবে আপনাকে। সঙ্গীর পছন্দমতো পোশাক পরুন তাহলে তার মনটাও ভালো হয়ে যাবে তার। ডেটের জন্যে উপযোগী কোনো লাল গাউন বা ফ্রক বা শাড়ি পরুন। যাই পরুন যেন পোশাকে থাকে ফ্রেশনেস। সঙ্গে হালকা মেকআপ থাকুক।
২. হাসিমুখ রাখবেন সারাটা সময়ে। আপনারা একে অপরের সান্নিধ্য পেয়ে খুশি সেটা বোঝাতে হবে আপনার পার্টনারকেও। তাই মুড খুশি রাখবেন ও এমন কিছু বলবেন বা করবেন না যার জন্যে সঙ্গীর খারাপ লাগতে পারে। হাসি খুশি প্রানোজ্বল থাকাটা খুব জরুরি। এতে আপনার ভালোবাসাও থাকবে তরতাজা।
৩. খোলা বাতাসে ও আকাশে প্রাণ নিন দুজনে। একান্তে কোথাও কাছাকাছি যেতে পারেন একদিনের জন্যে। সেখানে মুক্তমনে দুজন একে অপরকে অনুভব করুন। দেখবেন সারাদিনের ক্লান্তি শেষে একে অপরকে নতুন করে আবিষ্কার করবেন।
৪. শুধুই খাদ্যের জন্যে একটা রাত বা দিন কাটাতে পারেন একসঙ্গে। এটাকে ফুড ডেট বলা হয়ে থাকে। বেশ অন্য ধরণের খাবার ট্রাই করতে পারেন আপনারা। তবে সঙ্গীর পছন্দ দেখে অর্ডার দেবেন। এক্ষেত্রে এমন কিছু ট্রাই করবেন না যাতে শরীর খারাপ করতে থাকে আপনার।
৫. সফ্ট ড্রিঙ্কের পার্টিও করতে পারেন। যদি দুজনেই হালকা ওয়াইন বা জ্যুস পছন্দ করেন তাহলে এই ডেট পারফেক্ট হবে আপনাদের জন্যে। ফ্রুট জ্যুস বা রেড ওয়াইন এমন নাইটের জন্যে একেবারে উপযুক্ত। সেক্ষেত্রে আবহে বাজবে হালকা গান। সঙ্গে সঙ্গীর সঙ্গে একটু কোমর দোলাতে পারেন।