রান্নাঘরলাইফস্টাইল

সুস্থ রাখতে একাধিক গুণ চিকেনের

ওয়াহিদ বিন আবির : যাঁরা খেতে ভালোবাসেন আমিষ খাবারে কথা মাথায় এলে সবার আগে যে ছবিটি মনে পড়ে সেটা হল চিকেন বা মুরগির মাংস। মুরগির মাংস অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি খাদ্য। চিকেন খেতে ভালোবাসেন না এরকম লোক খুব কমই আছে। সপ্তাহের ছুটির দিন হোক, বা বন্ধুবান্ধবদের নিয়ে পিকনিক মেনুতে চিকেন অবশ্যই থাকা চাই। বিশেষজ্ঞদের মতে চিকেন শুধু খেতেই সুস্বাদু নয় স্বাস্থ্যগুণও যথেষ্ট রয়েছে। কিন্তু চিকেনের ফ্রায়েড পদের থেকে গ্রিলড চিকেন, চিকেন স্যুপ বা বেকড চিকেন খাওয়া বেশি স্বাস্থ্যকর। চিকেন রেড মিটের মত শরীরের কোনো ক্ষতি তো করেই না বরং অনেক ক্ষেত্রেই আমাদের শারীরিক কার্যকলাপ চিকেনের গুণে সম্বৃদ্ধ হয়। চিকেন কীভাবে মানবদেহের সুস্বাস্থ্যকে প্রভাবিত করে আসুন দেখে নেওয়া যাক।

১. প্রোটিনের যোগান: মুরগির মাংস বা চিকেন হাই প্রোটিন সম্বৃদ্ধ একটি খাদ্য। এই প্রোটিন আমাদের মাংস পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। দেহে শক্তি জোগাতেও চিকেনের জুড়ি মেলা ভার।

২.ওজন কমাতে সাহায্য করে: বেড়ে চলা ওজন অনেকেরই সমস্যার কারণ। ওজন বৃদ্ধি ডেকে আনতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মত রোগ। তাই ওজন কমানো দরকার। ওজন কমাতে সাহায্য করে চিকেন। কারণ চিকেন এর মধ্যে ফ্যাটের পরিমান খুব কম থাকে। তাই রোজকার ডায়েটে চিকেন রাখলে কম ফ্যাট আপনার শরীরে যেন ফলে কমে ওজন।

৩.হাড়ের জন্য উপকারী: চিকেন বা মুরগির মাংস হাড়ের স্বাস্থ্য রক্ষার্থে ভীষণ উপকারী। প্রোটিন ছাড়াও চিকেন এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। এরা এই দুটি পদার্থ হাড়ের ক্ষয় রোধ করে, হাড়কে শক্তিশালী করে।

৪. স্ট্রেস কমাতে চিকেন: চিকেনের মধ্যে উপস্থিত ট্রিপটোফ্যান ও ভিটামিন বি৫ স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও চিকেন এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম যা PMS symptom থেকে মুক্তি দেয়।