লিডসম্পাদকীয়

স্বাধীনতার রজতজয়ন্তি হোক চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সেই মাহেদ্রক্ষণ।

এ কথা নিঃসন্দেহে বলতে পারি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি এবং সাহিত্যে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম ঐতিহ্যগতভাবেই অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু রাষ্ট্রিয় সুযোগ-সুবিধাসহ অবকাঠামোগত উন্নয়নে ঠিক  ততোখানি এগিয়ে যেতে পেরেছি কী আমরা, কিংবা আমাদের এই চট্টগ্রাম?
স্বাধীনতার ৪৫ বছর পরও আমলাতান্ত্রিক অবহেলার অপমান প্রতিনিয়ত দীর্ঘশ্বাসের যন্ত্রণায় পুড়ে খাক হচ্ছে আমাদের চট্টগ্রাম। তবু কোনো  ভ্রক্ষেপ নেই মসনদের উচ্চ আসনের বাসিন্দাদের।
আর মাত্র ছ’বছর পরেই অর্ধশতাব্দিতে পা রাখবে আমাদের স্বাধীন মানচিত্র। রিষ্টপুষ্ট স্বনির্ভর একটি দেশÑবাংলাদেশ। স্বাধীনতার  রজতজয়ন্তিতে পুরো দেশ যখন আনন্দে আত্মহারা হবে ঠিক তখনো বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে সেই রজতজয়ন্তির মিছিলে শামিল হবো আমরা, চট্টগ্রামবাসীরাও। হয়তো তখনো অধরাই থেকে যাবে বাণিজ্যিক রাজধানী’র স্বীকৃতি! সেই আদিকাল থেকে চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী হলেও বাণিজ্যিক রাজধানী স্বীকৃতিতে এতো দ্বিধা কেনো?
আমরা চাই বাণিজ্যিক রাজধানীর স্বীকৃতি নিয়ে জয়োল্লাসের আনন্দে উদ্ভাসিত হতে। স্বাধীনতার রজতজয়ন্তি হোক চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃতি পাওয়ার সেই মাহেদ্রক্ষণ।
প্রিয় পাঠক, একাত্তর পরবর্তি সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে এই চট্টগ্রামকে সমৃদ্ধ করতে যে সব লড়াকু সৈনিক প্রতিনিয়ত লড়াই করছেন তাদের সম্মান জানাতে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বর ‘চট্টলার বীর’ সম্মাননার আয়োজন করে চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগজিন ক্লিক।
তারই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের প্রতিশ্র“তিশীল ও সফল সাত ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে ক্লিক এর বিজয় সংখ্যা। একইসাথে ক্লিক এর ‘তারুণ্যের কাণ্ডারি’ বিভাগে চট্টগ্রামের ছয় তরুণ উদ্যোক্তার সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আগামীর তরুণেরাও তাদের মেধা ও শ্রম দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে উৎসাহী হবেন।
সকলকে বিজয়ের শুভেচ্ছা।