চট্টগ্রামে ক্লিক মডেল হান্ট’র সেরা মডেল শাকিলা ও নিয়াজ
নিজস্ব প্রতিবেদক :: ‘ও আমার রসিয়া বন্ধু রে’ ‘তুমি ডুব দিওনা জলের কন্যা’ ‘ ‘তোমাকে চাই আমি আরও কাছে’ ‘তুমি আমার কত চেনা’ ‘আমি একদিন তোমায় না দেখিলে’ ‘তুমি আমার মনের মাঝি’ ‘ছেড়ো না ছেড়ো না হাত’ শুরু করে হাল জমানার চলচিত্রের গান-তুমি আছো বলে, তাঁরা নিভে জলে’র সাথে যুগলবন্দি পারফরমেন্স করতে একে একে আলোকজ্জ¦ল মঞ্চে প্রবেশ করেন চবিবশজন তরুণ-তরুণী।
সুস্মিতা-উজ্জল, সালেহ-মিকি, অমিত-সামরিনা,রিমন-শাকিলা,এলাহী-চৈতি, রানা-তাঞ্জিলা, রিয়ান-অপর্ণা,আরেফিন-জুথি,নিয়াজ-ইমা, সুব্রত-সামিরা, আসিফ-অনন্যা ও মিরকাত-তাঞ্জু’ মঞ্চের সামনে বসা দর্শকদের মুগ্ধ করে রাখেন অসাধারণ অভিনয় ও নৃত্যশৈলি’র পারফরমেন্সে।
উদীয়মান এই শিল্পীদের পরবিশেনার পারদর্শীতায় বিমোহিত হয়ে হাজার হাজার দর্শক ফিরে যান বাংলা সিনেমার ক্যামেরা বন্দি ফ্রেমে-হাততালি দিয়ে,সরগোল করে-বাহবাহ চিৎকারে অভিনন্দন জানান ক্লিক মডেল হান্ট’র গ্রান্ড ফিনালের মঞ্চে থাকা সেরা চব্বিশ প্রতিযোগীকে। চলচিত্রের গান, নৃত্য আর জমকালো ফ্যাশন প্যারডের মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিক’র ক্লিক মডেল হান্ট ২০১৬ গ্রান্ড ফিনালের আয়োজন। ক্লিক বেস্ট মডেল হিসেবে মাথায় মুকুট ও তাজ পড়েন চট্টগ্রামের উদীয়মান দুই তরুণ মডেল শাকিলা জাফর ও নিয়াজ হাসান।
গত শুক্রবার (৩ মার্চ) গভীর রাতে নগরীর শিল্পকলা একাডেমি অনিরুদ্ধ মুক্তমঞ্চে তাদের মাথায় মুকুট ও তাজ পড়িয়ে দেন মডেল হান্টের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য বিশ্বরঙ’র ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী এবং কাজী শাহতাজ মুনমুন এবং তরুণ উদ্যোক্তা রোম্মান আহমেদ।
ক্লিক মডেল হান্ট গ্রান্ড ফিনালে ফাস্ট রানার আপ খেতাব জিতে ে নেন অপর্ণা চৌধুরী ও রিমন আহমেদ, সেকেন্ড রানার আপ খেতাব জয়ী হন কাংক্ষিতা খান মিকি ও মিজান আরেফিন । এছাড়া সেরা দশের এওয়ার্ড জিতে নিয়েছেন সামরিনা আলম ও নারমিন অনন্যা, শুব্রত বড়ুয়া ও উজ্জল শুভ।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে ক্লিক মডেল হান্ট সেরা চব্বিশ মডেলদের জন্য মঞ্চ উন্মুক্ত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসাইন।এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সামসুল আরেফিন এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুক সিকদার, বিশেষ অতিথি পোর্ট সিটি ইউনিভার্সিটি’র সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর প্রকৌশলি মফজল আহমেদ, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আব্দুল কৈয়ুম, চট্টগ্রাম জুনিয়ার চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মুর্শেদ এলিট, সাবেক সভাপতি জসীম উদ্দিন, জনসাস্থ্য বিভাগ চট্টগ্রাম বিভাগের প্রকৌশলী বজলুল হক, নাট্য ব্যক্তিত্ব সাইফুল ইসলাম বাবু প্রমুখ । চট্টগ্রামের সুপরিচিত ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসাইন আলোর কোরিওগ্রাফিতে পোর্ট সিটি ইউনিভার্সিটির ২০ জন শিক্ষার্থীদের তৈরী করা পোশাক পড়ে মঞ্চে ফ্যাশন প্যারেড করেন মডেল হান্টের সেরা চব্বিশ প্রতিযোগী।
উল্লেখ্য, গতবছর (২০১৬) অক্টোবর মাসে নগরীর ৩৫টি স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশত তরুণ শিক্ষার্থীদের মধ্য থেকে দুটি রাউন্ড শেষে সেরা পঞ্চাশ নির্বাচন করেন ক্লিক মডেল হান্ট’র বিচারক প্যানেল। টানা ৫ মাস ফ্যাশন মডেলিং সহ বিভিন্ন বিষয়ের উপর গ্রুমিং শেষে চলতি বছরের জানুয়ারি মাসে মডেল হান্টের গ্রান্ড ফাইনালে অংশ গ্রহনের জন্য সেরা সেরা চব্বিশ নির্বাচিত করা হয়।
সব জল্পনা কল্পনা, উদ্বেগ, উৎকণ্ঠা পিছনে ফেলে রিয়েলিটি শো’র ক্ষেত্রে চট্টগ্রামে অনন্য নজির সৃষ্টি ক্লিক । টানা সাত ঘন্টার জমকালো আনুষ্ঠানিকতায় ক্লিক বেস্ট মডেল ঘোষণার মধ্য দিয়ে ইতিটানা হয় নিজেকে প্রমাণ করার এই মহাযুদ্ধ ।
উদ্বোধনী আয়োজনে অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ শাখাওয়াত হোসাইন বলেন, শেখার কোনো শেষ নেই। নিজেকে প্রমাণ করতে হলে প্রতিদিন আমাদের শিখতে হবে, জানতে হবে।এক দিনে কেউ আইডল হতে পারেনা জানিয়ে তিনি আরও বলেন, মডেল হান্টের মঞ্চ তৈরি করে ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর নতুন শিল্পীদের জন্য সামনে এগিয়ে যাবার পথ সৃষ্টি করে দিয়েছেন।
অতিরিক্তি জেলা প্রশাসক মো মাসুক সিকদার বলেন, প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবেই । যারা হেরে যাবেন তারা এখান থেকেই নতুন উদ্যোমে আবারও পথ চলতে শুরু করবেন। তিনি আরও বলেন, যোগ্যতা প্রমাণের জন্য বারবার নিজেকে যাচাই করা জরুরি ।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রতিযোগিদের উদ্দেশ্য করে বলেন, আজ তোমরা যেখানে আছো সেখানে আমার মতো অনেকেই আছে। অনেক নাম যুক্ত আছে । ভবিষ্যতে এই তালিকায় আরও অনেক নাম যুক্ত হবে। কিন্তু তোমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে। তিনি বলেন, যারা শেকড় ভুলে যায় তাদের চলা খুব বেশি সময় স্থায়ী হয় না।
অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা বিন্দু এ্যাড এন্ড ইভেন্ট ম্যানেজমন্টে’র ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন সাগর বলেন, সবার মধ্যেই কিছু কিছু সুপ্ত প্রতিভা থাকে, সে প্রতিভা গুলো জাগিয়ে তুলতে প্রতি নিয়ত কাজ করছি আমরা।
তিনি বলেন, আজকে এই মঞ্চে নিজেকে সেরা হওয়ার লড়াইয়ে যারা যুদ্ধ করছেন তারা একসময় পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং পৃথিবী জুড়ে তাদের সুনাম ছড়িয়ে পড়বে-এটাই আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, বড় মাপের কিংবা বড় মনুষ হওয়ার আগে আপনাদের সবাইকে ভালো মানুষ হওয়ার চর্চা করতে হবে।