বৈশাখি আমেজে খুলশী মার্টের ১১ বছর পূর্তি উৎসব
নিজস্ব প্রতিবেদক :: এগারো পেড়িয়ে বারো বছরে পা দিয়েছে মার্ট প্রমোটার্স লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান চেইন সুপার স্টোর ‘খুলশী মার্ট। ভোগ্যপণ্য বিক্রয়ের আধুনিক এই চেইন সুপার স্টোর প্রতিষ্ঠার পর থে
কেই চট্টগ্রামে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন-এমন দাবি কর্তৃপক্ষের। ২০০৭ সালে নগরীর জাকির হোসেন রোড, খুলশি আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের প্রথম আধুনিক রিটেইল চেইন সুপার স্টোর ‘খুলশী মার্ট’।
গত ১৪ এপ্রিল শুক্রবার বিকালে নগরীর খুলশি আবাসিক এলাকার খুলশী মার্ট চেইন সুপার স্টোরে ফিতা ও কেক কেটে এগারো তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মাননীয়া সংসদ সদস্যা মিসেস ওয়াসিকা ।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মিসেস কামরুন মালেক, খুলশী মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর মিসেস গুলশানা আলী, লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগর প্রমুখ ।
এসময় প্রধান অতিথি বলেন , মানসম্পন্ন পণ্যের বিশাল সম্ভার রয়েছে খুলশী মার্টে । ক্রেতাদের চাহিদা রক্ষার্থে পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করে পণ্য ক্রয় বিক্রয় করে খুলশী মার্ট।
ক্রেতাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যসহ দেশ-বিদেশের খ্যাতনামা অনেক ব্র্যান্ডের পণ্য খুলশী মার্ট স্টোরে রয়েছে দাবি করে খুলশী মার্ট ও মার্ট প্রোমোটার্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ আলী বলেন, ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা ভোগ্যপণ্য সংগ্রহ করে।
তিনি আরও বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দে পণ্য ক্রয় করতে পারে সেকারণে খুলশী মার্টকে আরও সম্প্রসারিত ও আধুনিকরণ করা হয়েছে।
মাছ-মাংসসহ পচনশীল পণ্যের জন্য আলাদা র্যাক ও রুম করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পণ্যের গুণগত মান ঠিক রাখতেই প্রতিটি পণ্য আমরা আলাদা আলাদা সংরক্ষণ করি।
সূত্র জানায়, স্টোরের এগারো বছর পূর্তি উপলক্ষে এগারো দিন ব্যাপি বৈশাখি বিক্রয় উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ। খুলশী মার্ট থেকে ক্রয়কৃত পণ্যেও উপর বিশেষ ডিসকাউন্ট সহ প্রতিদিন এগারো জন ভাগ্যবান ক্রেতাকে পুরুস্কৃত করবে খুলশি মার্ট ।
একই সাথে অভিভাবকদের সাথে শিশুদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়েছে খুলশী মার্টে। খেলায় অংশ গ্রহন করলেই প্রতি শিশুকে দেয়া হবে আকর্ষণীয় বিশেষ পুরুস্কার দেয়া হবে বলে জানিয়েছেন খুলশি মার্টের সিনিয়র কর্মকর্তা শাখের হোসাইন।