সফল ফ্যাশন ডিজাইনার ‘তুলি’
সজীব ইভান :: এক সময় সখের বশে শুরু করলে এখন পেশাতে পরিণত হয়েছে ফ্যাশন ডিজাইনিং । নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে। প্রায় ১০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত তিনি। অনন্য শৈল্পিক গুণে চট্টগ্রামের পরিচিত নাম ফ্যাশন ডিজাইনার রাহানুমা মরিয়ম তুলি । নগরীর হালিশহরের কে ব্লকে গড়ে তুলেছেন নিজস্ব ফ্যাশন হাউজ ‘ তুলিস্ ক্রিয়েশন’।
১৯৮০ সালে চট্টগ্রামের দক্ষিণ-মধ্যম হালিশহরস্থ এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। দুই কন্যা সন্তানের জননী তুলি ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্ন করেন ইতিহাস বিভাগে।
ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি ফ্যাশন সচেতন ছিলেন তিনি। শখের বশে নিজের পোশাক নিজেই ডিজাইন করতেন তিনি। ডিজাইন করে দিতেন আত্মীয়স্বজনদের পোশাকও। মূলত তখন থেকেই ‘সুই-সুতা’র প্রেমে পড়েছিলেন সদা হাস্যজ্জ্বোল এই লিল্পি । কলেজে পড়ার সময় থেকেই বুটিকস শিল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। নিজ প্রচেষ্ঠায় ২০০৭ সালে শুরু করেন ফ্যাশন হাউজ ‘তুলিস ক্রিয়েশন’।

স¦ীকৃতি হিসাবে ইতোমধ্যে তিনি পেয়েছেন প্রথমআলো ঈদ ফ্যাশন সম্মাননা । ২০১৩ ও ২০১৫ইং সালে প্রথমআলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় শাড়ী ও সেলোয়ার কামিজ বিভাগে প্রথম স্থান অধিকার করে তার ডিজাইন করা পোশাক।
রাহানুমা মরিয়ম তুলি চট্টগ্রাম উইমেন চেম¦ার, চট্টগ্রাম কেন্দ্রীয় মহিলা সমিতি, লায়ন্স ক্লাব ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত।