বর্ণাঢ্য আয়োজনে ইভেন্ট ফোর্ড’র ‘ফ্যাশন ভাইব্রেশন’ আজ
ক্লিক প্রতিবেদক :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সু-পরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ফোর্ডের ফ্যাশন ভাইব্রেশন-২০১৭।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অভিজাত হোটেল ব্লু ল্যাগুনের হলরুমে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। ফ্যাশন ভাইব্রেশন-২০১৭ এর ম্যাগাজিন পার্টনার চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এ্যান্ড বিসনেস ম্যাগাজিন‘ক্লিক’।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- দেশবরেণ্য সাংস্কৃতিক, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইভেন্ট ফোর্র্ডও চেয়ারম্যান ইমদাদ বাহার ও সিইও আরিয়ান কাদের। আরিয়ান কাদের বলেন, ফ্যাশন ভাইব্রেশনে দৃষ্টিনন্দন ফ্যাশন শো ছাড়াও থাকছে মর্ডান ড্যান্স। তিনি বলেন, ফ্যাশন ভাইব্রেশনের মূল স্পন্সর আরআর কেমিক্যাল। কো-স্পন্সর হলো- লুক অ্যান্ড ফিল, সুহৃদ মডেল ফেয়ার, ঢাকা মডেল এজেন্সি। এছাড়া ম্যাগাজিন পার্টনার হলো- ক্লিক।
আয়োজক ইভেন ফোর্ডের সিইও আরিয়ান কাদের এই ব্যতিক্রমী ফ্যাশন শো সম্পর্কে আরও বলেন, তরুণ প্রজন্মের কাছে আমাদের ফ্যাশনের আধুনিক ধারণা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, আমরা চাই মানুষের মধ্যে ফ্যাশন সচেতনতা সৃষ্টি হোক।
উল্লেখ্য, ইভেন ফোর্ড ইতোপূর্বে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন সময় সুনামের সাথে নানান বিনোদনমূলক ইভেন্ট আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকায় বছর বিদায়ের আয়োজন ফ্যাশন ভাইব্রেশন-২০১৭ ।