পর্দায় রোমান্স করবেন রণবীর-কারিনা
বিনোদন ডেস্ক :: কারিনা কাপুর খান এবং রণবীর সিংয়ের কখনও একসঙ্গে কাজ করা হয় নি। তবে খুব শিগগিরই তাদেরকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। প্রথমবারের মতো জুটি বাধতে যাচ্ছেন এই তারকা।
শ্রীদেবী আর কমল হাসানের ‘সদমা’ ছবির রিমেকে দেখা যাবে তাদের। প্রথম এই ছবির রিমেকের জন্য শ্রীদেবীর জায়গায় ভাবা হয়েছিল বিদ্যা বালানকে। কিন্তু পরে তার জায়গায় কারিনাকেই চূড়ান্ত করা হয়েছে। আর কমল হাসানের জায়গায় দেখা যাবে রণবীর সিংকে। এই রিমেক পরিচালনা করবেন লয়েড বাপিস্তা এবং প্রযোজনা করবেন বনি কাপুর।
তবে শুটিং কবে নাগাদ শুরু হবে তা এখনও জানা যায়নি। আর সম্প্রতি রণবীর ব্যস্ত রয়েছেন ‘বেফিকরে’ ছবির শুটিং নিয়ে আর কারিনা রয়েছেন তার ‘কি এন্ড কা’র প্রোমোশন নিয়ে।