নারী দিবসের বিশেষ নাটক ‘সাধারণ বনাম অসাধারণ’
বিনোদন ডেস্ক :: আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর নারী দিবস উপলক্ষ্যে নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘সাধারণ বনাম অসাধারণ’। নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
আর রচনা করেছেন যৌথ ভাবে আসাদ জামান এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
আর নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইমন, হিল্লোল, নওশীন, খালেদা আক্তার কল্পনা সহ আরও অনেকে।
আর এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘ দিন পর একসঙ্গে কাজ করছেন রাজ এবং তিশা।
গত ৪ মার্চ শুরু হয় এর শুটিং। আর এটি প্রচার হবে ৮ মার্চ রাত ৯-১৫ মিনিটে আরটিভি’তে।