ফ্যাশন

রঙের যুগলবন্দিতে নারীর সেরা পোশাক

ফ্যাশন ডেস্ক :: আজকালকার আধুনিক মেয়েরা ফ্যাশন নিয়ে খুব খুঁতখুঁতে। নিত্যনতুন ফ্যাশন ও স্টাইলের খোঁজে ব্যস্ত থাকাও তাদের প্রতিদিনের রুটিন যেন। আর পাঁচজনের চেয়ে তারা যে আলাদা, তাই একটু অন্যরকম হতে ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট চলছেই।
সাজ ও পোশাক নিয়ে ব্যস্ত থাকা অনন্যাদের জন্য অতুলনীয় কিছু রঙের যুগলবন্দি নিয়ে আজকের প্রতিবেদন-
গোলাপি ও সবুজ
গোলাপি পোলো শার্টের সঙ্গে সবুজ প্রিন্টেড স্কার্ট পরে দেখুন। একেবারে ভিন্ন ঘরানার স্টাইলে সাজবেন আপনি।
নেভি ব্লু ও বেগুনি
নীল ও বেগুনির অনুপাত নিয়ে খেলা যেতেই পারে। প্রথমে শুনলে মনে হবে গাঢ় নীল আর বেগুনি কাছাকাছি রং, কেমন মানাবে! কিন্তু মনে মনে একটু চিন্তা করে নিন বা ইন্টারনেটে কিছু ইমেজের অনুসন্ধান চালিয়ে দেখুন, ব্যাপারটা অন্যরকম কিছু হতে যাচ্ছে। এই কম্বিনেশনের বিলোইং শার্টের সঙ্গে বডি হাগিং পেনসিল স্কার্ট ট্রাই করতে পারেন।
রাস্ট ও পার্পেল
আভিজাত্যে ভরপুর ২টি রং নিয়েও নিরীক্ষা চালানো যায়। বেছে নিন রাস্ট ও পার্পেল। দুটোকে মিশিয়ে দিন। পালাজ্জো প্যান্টের সঙ্গে ঢিলেঢালা জাম্পার টপ পরে নিন।
কালো ও সোনালি

কালো-সোনালির অনবদ্য মিশেল সবসময় হিট। এই কম্বিনেশনের সাফারি জ্যাকেট ও ফুল শার্ট ট্রাই করে দেখুন। সবার নজর আপনার দিকেই যাবে।
ইন্ডিগো ও সবুজ

ক্রপ টপের সঙ্গে ধুতি ট্রাউজার পরতে চাইলে, নীলচে বেগুনি ও সবুজের মিক্স অ্যান্ড ম্যাচ আপনাকে নিরাশ করবে না। বরং এনে দেবে স্টাইলের জাদু।

লাল ও মেরুন

শুনতে অবাক লাগলেও, লাল-মেরুনের কম্বিনেশনটাকেও গবেষণা করে দেখতে পারেন। বেশ একটা আগুন জ্বলজ্বলে ফ্যাশনে সাজবেন আপনি। এই কম্বিনেশন শাড়ির সঙ্গে সবচেয়ে ভালো যায়।