ফ্যাশন

ডেনিম পোশাকের রানওয়েতে ‘ফ্যাশনিম’

ফ্যাশন ডেস্ক :: বিংশ শতাব্দির সবচেয়ে জনপ্রিয় পোশাক হিসেবে ডেনিমের নাম সবার আগে। তরুনদের কাছে ডেনিমের চাহিদা এবং জনপ্রিয়তা অনেক বেশি। ডেনিমকে তারুন্যের পোশাকও বলা হয়। বর্তমানে বিশ্ব বাজারে বাংলাদেশে তৈরি ডেনিমের সুনাম রয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে ডেনিমস অ্যান্ড জিন্স ডটকম বাংলাদেশ আয়োজন করেছে ৫ম ডেনিমস অ্যান্ড জিনস ডটকম বাংলাদেশ শো ২০১৬। প্রদর্শনীর প্রথম দিন হোটেল রেডিসনের উৎসব হলে আয়োজন করা হয় এক জমকালো ফ্যাশন শো। ‘ফ্যাশনিম’ শিরোনামে এই শো এর রানওয়েতে দেখা যায় দেশের স্বনামধন্য মডেলদের। ওয়াকওয়েতে দেখা যায় মডেল মারিয়া, মিলি, তৃণ, মাশিয়াত, যায়িব, শাওন, নাহিদদের। যেখানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন লুনা।

ডেনিমস অ্যান্ড জিন্স ডটকম বাংলাদেশ এর ফ্যাশনিম শিরোনামের ফ্যাশন শো’টি বাংলাদেশ, ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ এশিয়ার বিভিন্ন দেশের ডেনিম-জিনস ব্র্যান্ড, বায়িংহাউস, উদ্যোক্তা, ফ্যাশন বিশেষজ্ঞ, ষ্টক হোল্ডারসহ দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। ডেনিম পণ্যের বিশেষত্ব তুলে ধরতে এবারের আয়োজন করা হয়। বাংলাদেশের ফ্যাশন স্টুডেন্টসদের ডিজাইনে ব্রাজিলের ভিচুয়ানা টেক্সটাইল, বাংলাদেশের এনভয় গ্রুপের পোশাকে এই ‘ফ্যাশনিম’ শিরোনামের এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ডেনিমস অ্যান্ড জিন্স ডটকম বাংলাদেশ এর উদ্যোক্তা সন্দীপ আগারওয়াল বলেন, বাংলাদেশের তৈরি ডেনিম এর চাহিদা এখন বিশ্বব্যাপি। এই শিল্পের সমৃদ্ধি ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই এ আয়োজন। এরআগে বুধবার সকালে রাজধানীর র্যা ডিসন ব্লু, ঢাকা হোটেলে দুইদিন ব্যাপী ৫ম ডেনিমস অ্যান্ড জিনস ডটকম বাংলাদেশ শো ২০১৬ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গওহর রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন খালিদ, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি।