তনুর হত্যার বিচার দাবিতে চবি’তে মানববন্ধন
ক্যাম্পাস ডেস্ক :: কুমিল্লার সেনানিবাসে ভিক্টোরিয়ার ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষনের পর হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে মানবন্ধন পালন শেষে মিছিল নিয়ে শহীদ মিনার যায়। সেখানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবিতে সমাবেশ করে।
এ সময় দুই শতাধিক শিক্ষার্থীর আমার মাটি আমার মা ধর্ষকের হবেনা, আর কত হত্যা, আর কত ধর্ষন, তনু হত্যার বিচার চাই, আমি তনুর ভাই-তনুর হত্যার বিচার চাই, ধর্ষন বন্ধের ঔষুধ একটাই, ধর্ষন বন্ধ কর, আমার বোনকে রক্ষা কর, দ্রুত সময়ে ধর্ষকের ফাঁসি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়াম সিদ্দিক তন্নি বলেন, তনু চলে গেছে আমরা বুঝি নাই। আমরা আর কত তনু চলে গেলে এই সমাজকে তন্নিদের জন্য নিরাপদ সমাজব্যবস্থায় গড়ে তুলতে পারবো। মেয়েদেরকে মেয়ে হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখেলে তনুর এম পরিণতি হতো না।
রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মির্জা ফখরুল ইসলাম বলেন, সেনানিবাসের মত একটি জায়গায় এমন হত্যাকান্ড ঘটছে। রাজন হত্যার বিচার হতে পারলে কেন ধর্ষনকারীদের বিচার এদেশের মাটিতে কেন হবেনা। আমরা এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। যাতে ভবিষ্যতে কেউ এরকম ঘটনা ঘটানের সাহস না পায়।
লোকপ্রশাসর বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিহা সৈয়দ উলফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের মত একটি শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিক মূল্যবোধ শিখানো হচ্ছে না। প্রতিদিন দেখছি কিভাবে মেয়েদের শ্লীলতহানি করা হচ্ছে। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি বলেই দিনদিন হত্যা ও ধর্ষন বাড়ছে।
যোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সঙ্গি বড়ুয়া বলেন, টিএসসিতে পহেলা বৈশাখে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তার বিচার আজও হয়নি। একটি মেয়ে সন্ধ্যার পর কেন বাহিরে যাবে ও সে কি ড্রেস পরবে সেজন্য এ হত্যাকান্ড হতে পারে না। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধর্ষন বন্ধ করার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে করতে বিভিন্ন সেমিনারের আয়োজন করতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার (২১ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষন করে হত্যা করে দুর্বৃত্তরা।