নতুন ট্রেন্ড ‘টি-শার্ট অ্যাজ ড্রেস’
ফ্যাশন ডেস্ক :: সেলিনা গোমেজ প্রথম ‘পাজামা’ লুক দেখানোর জন্য ফ্যাশনপ্রেমিদের অনেক সময় অপেক্ষায় রাখেন। এরপর তিনি সাধারণ ট্রেন্ডেই সবার সামনে আসেন, যার মাধ্যমে সেলিব্রেটিরা নিজেদের মধ্যে অহংকারমুক্ত ফ্যাশনের শিরোনাম তৈরি করছেন।
কিন্তু তারা অ্যাথলেজারকে (ওয়ার্কআউট লেগিংস) কীভাবে ভুলে যান, এটা অবাক করার মত ব্যাপার। একই সময়ে পাশাপাশি চলতে থাকা অনেকগুলো ট্রেন্ড থাকতে তারা কেন এরকমটা বেছে নিলেন তা বলা মুশকিল।
হয়তো আরামদায়ক ব্যাপারটাকেই প্রাধান্য দেন তারা। লেটেস্ট স্ট্রিট স্টাইল এবং একই সাথে হয়তো স্টোর্মের রেড কার্পেট ফ্যাশন হতে যাচ্ছে ‘টি-শার্ট অ্যাজ ড্রেস’ স্টাইলটি। আমরা জানি এটা আরামদায়ক, বেঢপ লম্বা এবং অনির্দিষ্ট আকৃতির পোশাক যা পরে আপনি হয়তো ঘুমাতে যেতে পারেন কিংবা পাশের মুদির দোকান পর্যন্ত যেতে পারেন।
একে সাধারণভাবে উপস্থাপন করার জন্য রিহানা থেকে কেন্ডাল জেনার পর্যন্ত সেলিব্রেটিদের ধন্যবাদ। সুপারমডেল এবং রিয়েলিটি স্টার জেনার যিনি সবার মধ্যে প্রথম এই ট্রেন্ড বেছে নেন। ফুল-হাতা সবুজ শার্ট এবং সাথে কালো স্টিলেটোস।
একটি ইভেন্টে অংশগ্রহন করে স্টাইলটিকে তিনি আরও এক ধাপ উপরে নিয়ে যান। তিনি একটি লম্বা কালো টি-শার্টের সাথে কাফ পর্যন্ত লম্বা ক্রিশ্চিয়ান ডিওর বুট পরেন। সাথে ছিল কালো চোকার এবং ছোট একটি হ্যান্ডব্যাগ। ডিজাইনার প্রিয়াঙ্কা এলা লরেনা বলেন, ‘আমার মনে হয় মানুষ এটি গ্রহণ করছে, এটিই বড় ব্যাপার। আমার মনে হয় এটি আরামদায়ক, সকল খুঁতকে ঢেকে রাখে এবং গরমকে দূরে রাখার জন্য বেস্ট।’ গায়ক রিহানাও এই ‘নো-প্যান্টস’ স্টাইলে গিয়েছেন একাধিক অনুষ্ঠানে। প্রথমে তিনি পরেছিলেন ফ্যাকাশে সাদা রঙের নীল নাম্বারযুক্ত পোশাক ও পরে একটু গাড় রঙের পোশাক। প্রথমে তিনি এই পোশাকের সাথে পরেছিলেন বিভিন্ন স্বর্ণের অলঙ্কার ও পাম্প সু।
আর পরে তিনি পরেন লেপার্ড প্রিন্টের স্নিকারস ও বড় বেগুনি রঙের বেজবল ব্যাট। ডিজাইনার কারিশমা সিং বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই লুক পছন্দ করি। এটি নিঃসন্দেহে ভিন্ন ডিজাইন। এজন্য এর সাথে আরও অনেক রকমের অনুষঙ্গ যোগ করলে আরও ভাল দেখাবে। আপনি এটা একটি বেল্টের সাথে পরতে পারেন কিংবা লম্বা কাঁধ কিছুটা বের করে সঙ্গে স্ট্র্যাপি স্যান্ডেল পরতে পারেন।’ অনেক তারকারা এই ট্রেন্ড অনুসরণ করেছেন। তাঁদের মধ্যে আছেন সেলিনা গোমেজ, হেইলি ব্যালডুইন, গিগি হাদিদ এবং রিটা ওরা।