আলোকিত এক নারীর নাম কামরুন মালেক !

ক্লিক প্রতিবেদক :: মিসেস কামরুন মালেক চট্টগ্রামের এক মহীয়সী ব্যক্তিত্বের নাম। কি সমাজসেবা, কি নারী উন্নয়ন, কি শিল্প-উদ্যোগ- সবক্ষেত্রে তিনি অনন্য সাধারণ। চলনে বলনে আচরণে আদর্শে তাঁর কোনো তুলনা নেই। এমন অমায়িক পরোপকারী মানুষটির জন্ম ১৯৪৮ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী সরকার বাড়িতে। পিতা মরহুম বজলুল করিম চৌধুরী ছিলেন এলাকার জমিদার। । সমাজহিতৈষী হিসেবে তাঁর নামডাক ছিল। এলাকার যে কারো বিপদে তিনি সর্বদা পাশে দাঁড়াতেন। মা শামসুন নাহারও গুণবতী মহিলা। পিতা ও মাতার সামগ্রিক গুণগুলো সঞ্চারিত হয়েছিল তাঁর মধ্যে। বলা যায় সেই গুণ সমম্বয় করেই কামরুন মালেকের এগিয়ে যাওয়া। কারুন মালেক ১৯৬৪ সালেপকুয়া জি.এম.সি ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক পাস করে নাসিরাবাদ সরকারি গার্লস কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। পরে ১৯৬৫ সালে ১৪ই ফেব্রুয়ারিতে এ অঞ্চলের মুসলিম ইঞ্জিনিয়ার ও দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মোহাম্মদ আবদুল খালেকের একমাত্র পুত্র জনাব এম. এ. মালেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
শৈশব থেকেই মানবসেবা ছিল কামরুন মালেকের আরাধ্য বিষয়। অবহেলিত নারীদের জন্য কিছু করার তাড়না অনুভব করতেন তিনি। নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত নারীদের সেবা করার যে মনোভাব অন্তরে পোষণ করে আসছিলেন, তা পূর্ণতা পায় জনাব এম. এ মালেকের সাথে বিয়ে বন্ধনের পর। তার সহজ সরল স্বীকারোক্তি, ‘কামরুন নাহার থেকে কামরুন মালেকের জন্ম এম. এ মালেকের হাত ধরে ।’
স্বামী এম. এ মালেক হয়ে ওঠেন তাঁর চলার পথের প্রথম প্রেরণা। তাঁর উৎসাহেই ১৯৯৬ সালে বাংলাদেশ মহিলা সমিতির সাথে নিজেকে যুক্ত করেন তিনি।১৯৮০ সালে বাবার লবণ ব্যবসার সাথে নিজেকে যুক্ত করেন তিনি। সুযোগ পেলে নারীরাও যে পুরুষের মতো সমান দতার স্বাক্ষর রাখতে পারে কিংবা তাঁরাও যে কোনো ক্রমেই পুরুষের থেকে পিছিয়ে থাকেন না তা প্রমাণ করার চ্যালেঞ্চটাও কাজ করেছিল নিজের মধ্যে। প্রথম চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলার পর ১৯৮৫ সাল থেকে ঘাটফরহাদবেগে ডেইরি ফার্ম ব্যবসার নিজেকে নিয়োজিত করেন। ১৯৯২ সালে ডেইরি ফার্ম ব্যবসার জন্য সরকারিভাবে পুরস্কৃত হন তিনি। ফলে দ্বিগুণ উৎসাহে গড়ে তোলেন পোলট্টি ফার্ম। নিজের কর্মস্পৃহা, স্বামীর অনুপ্রেরণার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার তাগিদে যুক্ত হন বিভিন্ন সংগঠনের সাথে। ১৯৭৫ সাল হতে লায়ন্সের সাথে যুক্ত আছেন কামরুন মালেক। ছিলেন চিটাগাং লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। দায়িত্ব পালন করেছেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ৩১৫/বি৪ এর জোন চেয়ারম্যান, রিজিওন চেয়ারম্যান হিসেবে।বর্তমানে তিনি সিনিয়র গভর্নর এডভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন।
১৯৯০ সালে অবিভক্ত লায়ন্স ডিস্ট্রিক্টে হোটেল সোনারগাঁয়ে তাঁকে বেস্ট লায়ন্স হিসাবে পুরস্কৃত করা হয়। মিসেস রওশন এরশাদের হাত থেকে তিনি পুরষ্কার গ্রহণ করেন। গত শতকের ষাট দশক থেকে নিজেকে জড়িত রাখেন মহিলা সমিতি চট্টগ্রামের সাথে। পরে তিনি সেই সমিতির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০২ সাল থেকে অদ্যাবধি মহিলা সমিতি চট্টগ্রামের প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করে চলেছেন।
২০০৩ সালে উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ চিটাগাংয়ের ফাউন্ডার প্রেসিডেন্ট মিসেস মনোয়ারা হাকিম আলীর অনুরোধে যুক্ত হন তিনি এ সংগঠনের সাথে। ২০১৩ সাল থেকে অদ্যাবধি তিনি উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, চিটাগাং এর প্রেসিডেন্ট হিসাবেদক্ষতায়।২০১৪ সালে চট্টগ্রামের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে পুরস্কৃত হন কামরুন মালেক। আজাদী প্রিন্টার্স ও কোহিনুর ইলেকট্রিক প্রেসের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি ডায়াবেটিক সমিতি চট্টগ্রাম, রেড ক্রিসেন্ট সোসাইটি, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম কো-অপারেটিভ সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে অবহেলিত চট্টগ্রামের উন্নয়নে কাজ করে চলেছেন নিরন্তর। মিসেস কামরুন মালেক বিশ্বাস করেন সমাজের প্রতি প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ব থাকে, যা পালনে তিনি দায়বদ্ধ।
নারীদের এগিয়ে যাওয়া সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, নারীরা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, বীরদর্পে পর্বত জয় করছেন, অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। এমনকি পুরুষের পাশাপাশি সব ধরনের খেলায়ও আজকের নারীরা পারদর্শিতা দেখাচ্ছেন। তিনি আরও বলেন, শুধু তাই নয়, খেলাধুলা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই প্রথম সুনাম বয়ে আনছে নারীরাই।
কামরুন মালেক তাঁর নিজের বর্তমান সামাজিক অবস্থানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এটাকে আল্লাহর অশেষ করুনা বলেই মনে করেন। পাশাপাশি স্বামী এম. এ মালেকের সার্বক্ষণিক উৎসাহ প্রেরণা ও সহযোগিতা তো আছেই। স্বামী যদি হন তাঁর প্রেরণা, তবে দুই মেয়ে ফাহমিদা মালেক ও সানজিদা মালেক এবং দুই ছেলে ওয়াহিদ মালেক ও শিহাব মালেক তাঁর গৌরবের অংশীদার।
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি আমৃত্যু অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত নারীদের পাশে থাকতে চান জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি একদিন সকল বৈষম্যের অবসান হবে। নারী পরুষ ধনী-গরীব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে অবহেলিত চট্টগ্রামকে পৌঁছে দেবে তার কাক্সিক্ষত ঠিকানায় ।