আইকন অব দ্য ইয়্যুথ সম্মাননা পেলেন তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট

ক্লিক প্রতিবেদক :: আইকন অব দ্য ইয়্যুথ সম্মানে ভূষিত হলেন তরুণ উদ্যোক্তা, তারুণ্যের কান্ডারি, চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ও বিজনেস ম্যাগাজিন ক্লিকের প্রধান সম্পাদক, জুনিয়র চেম্বার ও খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা নিয়াজ মোর্শেদএলিট।
গত ৭ জানুয়ারি রোববার নগরীর মুসলিম হলে জাকজমকপূর্ণ সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন দি রয়েল্স ক্লাব। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. মুহম্মদ মাসুম চৌধুরী, শিক্ষায় অবদানে ড. মোহাম্মদ সানাউল্লাহ ও সাউথ ইস্ট কলেজ, সাংবাদিকতায় সাংবাদিক আলমগীর অপু ও তরুণ সাংবাদিকতায় সাংবাদিক মফিজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ১০৪০ হন শিক্ষার্থীর মধ্য থেকে একজন মেধাবী শিক্ষার্থীকে আইকন অব দ্যা ইয়ার-১৭ ইং ঘোষণা করা হয়।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে তরুণদের উৎসাহিত করার জন্য নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ ঘোষণা করে সংগঠনটি। এছাড়া বিভিন্ন বিষয়ে অবদানের জন্য আরও কয়েক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির আয়োজনে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম নগর ও উপজেলা থেকে আগত প্রায় ৭’শ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
আইকন অব দ্যা ইয়্যুথ সম্মাননা প্রাপ্তিতে অনুভুতি জানতে চাইলে এলিট বলেন, আমি প্রাপ্তির আশায় কোনো কাজ করি না। আমি কাজ করি নিজের আনন্দের জন্য, দেশের জন্য। তরুণ প্রজন্মকে সাহসী উল্লেখ করে এলিট আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, তারুণ্যদীপ্ত নেতৃত্বই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।
তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের সৃজনশীল হতে হবে। শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশী অনুসন্ধানী ও কৌতূহলী। তারা আগের চেয়ে অনেক বেশী সৃজনশীল। এই সৃজনশীল প্রজন্মই আগামীর সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
নিয়াজ মোর্শেদ এলিটের আভিজাত্যপূর্ণ ছুটে চলা আছে খেলাধুলায়, সংগঠন গড়ায় ও ব্যবসা-বাণিজ্যে। তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার তাড়না তার ধ্যান-জ্ঞান। তবে নবীনের সাথে প্রবীণের চিন্ত মনস্তাত্বিক লড়াইয়ে তরুণরা আর পিছিয়ে নেই বলেও মত নবীন এই উদ্যোক্তার।
নিয়াজ মোর্শেদ এলিট দেশের স্বনামখ্যাত যানবাহন উৎপাদন ও বিপণন কোম্পানি বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বয়স মাত্র ৩৩ বছর। জন্মের পর পড়ালেখা শুরু চট্টগ্রাম সরকারি স্কুল দিয়ে। উচ্চ মাধ্যমিক ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। তারপর নর্থসাউথ ইউনিভার্র্সিটি থেকে গ্রাজুয়েশন সমাপ্ত করেন তিনি। ছোটবেলা থেকেই সংগঠন করা এবং খেলাধুলার দিকে ঝোঁক ছিল তার।
মাত্র ২৫ বছর বয়সেই ঢাকা ব্র্রাদার্স ইউনিয়নের (ক্রিকেট) বোর্ড মেম্বার ও ক্রিকেট কমিটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেন। তিনি বলেন, ‘তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও সুস্থ বিনোদনের কথা মাথায় রেখেই এসব সংগঠন করা। আমার শুরুটা ক্রীড়া দিয়ে, শেষ কোথায় জানি না। কোথায় থামব তাও অজানা। শুধু মাথায় আছে যেতে হবে অনেক দূর-তরুণদেরকে নিয়ে আমাকে অনেকদূর যেতে হবে’।
স্ত্রী তাসমিনা আহমেদ একজন আর্কিটেক্ট। ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক এলিট।