ওয়্যারড্রোপতারকা কথনফ্যাশনলিডসংস্কৃতি

মিডিয়ায় আয়মানের পথ চলা

ক্লিক প্রতিবেদক :: বাংলাদেশের প্রথম শিশুতোষ ফ্যাশন ম্যাগাজিন চট্টলকুঁড়ির মাধ্যমে যে কজন ক্ষুদে মডেল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন র‌্যাম্প স্টেজ আলোকিত করেছে আয়মান তাদের একজন। ছোট্ট আয়মানের বয়স মাত্র আট বছর। অথচ এরই মধ্যে ক্লিক মডেল হান্ট গ্রান্ড ফিনালে এবং বিশ্ব রঙ পূজোর মুখে এবং ইচ্ছে পূরণ ফ্যাশন শো’তে অংশ নিয়েছে সে। হয়েছে পূজোর সেরা মুখ।

চট্টলকুঁড়ি ম্যাগাজিনে কভার ফটোতে তাকে পাওয়া গেছে বেশ কয়েকবার।এছাড়াও মডেল হয়েছে আড়ং, বিশ্বরঙ, শৈল্পিক, রওশন’স, ভাসাভি, এঞ্জেল কিডসসহ বেশ কয়েকটি ফ্যাশন হাউজের। চিত্রনায়ক ফেরদৌসের সাথেও ইতোমধ্যে কাজ করার সুযোগ পেয়েছে আয়মান।

তবে শুধু এটুকুই তার পরিচয়ের গন্ডি নয়। মডেলিং এর পাশাপাশি শিল্পের জগতেও সমানভাবে বিচরণ করছে ছোট্ট আয়মান। চট্টলকুঁড়ির নাচ,গান,ছবি আঁকা,অভিনয়,হাতের লেখা-এসব কার্যক্রমেও সমানভাবে পারদর্শীতার সাথে অংশ নিচ্ছে সে। আয়মানের আরেকটি বড় অর্জন হলো শর্টফিল্ম ‘ইচ্ছে’তে অভিনয় করার সুযোগ পাওয়া।

আজকের দিনে যখন বাবা মায়েরা তাদের সন্তানদেরকে কেবল পাঠ্যবই এর বোঝার তলে দাবিয়ে রাখেন তখন আয়মানদেও মতো এই ক্ষুদে তারকা তার মা বাবার উন্মুক্ত মানসিকতার ছোঁয়ায় বেড়ে উঠছে একজন সফল শিল্পী হিসেবে। শুধু পড়াশোনা নয়,শিল্প সংস্কৃতিরর বিচিত্র ক্ষেত্রে বিচরণ করার সুযোগ পাচ্ছে আয়মান।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ওয়ানে পড়ছে সে। গণিত তার প্রিয় বিষয়। স্কুলসহ সব জায়গায় সবার প্রিয় এই ছোট্ট শিশুটি। আয়মানের মুখেই শোনা গেলো বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা তার, মায়ের স্বপ্নও তাই। পাশাপাশি নাচটাও চালিয়ে যেতে চায় সে। নাচতে খুব ভালবাসে আয়মান। তার সবথেকে পছন্দের খাবার আইসক্রিম। আর খেলতে পছন্দ বারবি নিয়ে।