ভ্রমণলিড

ঈদের ছুটি কয়েকটা দিনের প্রস্তুডু

জোবায়ের মিলন :: ঈদ আনন্দের বাতাস বইছে সবার মনে। ব্যস্ত নগরে ব্যস্ততার মাঝে ঈদ যেন একখ- অবসরের নাতিশীতোষ্ণ হাওয়া। এর মধ্যে শুরুও হয়ে গেছে সবার জল্পনা-কল্পনা। কী কিনবে, কোথায় যাবে, কী খাবে, কাকে নিমন্ত্রণ জানাবে ইত্যাদি। কিন্তু এলোমেলো এত্তসব ভাবনার মাঝে স্থির হয়েছে কি কয়েকটা দিন অবসর কাটানোর পরিকল্পনাটা?

বছর ঘুরে আনন্দের ঈদ। যারা ব্যস্ত, কর্মময় সময় পার করি জীবনের প্রয়োজনে তাদের জন্য ছুটি মাত্র কয়েকটা দিন। আর ইচ্ছা, সাধ, শখ কত না হাজার। সব ইচ্ছা, সাধ পূর্ণ  হবে তো অল্প কয়েকটা দিনে ? সব সুষ্ঠু কাজের যেমন পরিকল্পনা পূর্বশর্ত, তেমনি ঈদের কয়েকটা দিনের ছুটিটাও চাইলেই আমরা গুছিয়ে নিতে পারি নিজের মতো করে। ছুটি শুরু হবার আগেই একটা ছক কেটে নিতে পারি কখন কী করব, কোথায় কোথায় যাব অর্থাৎ অনেক আনন্দের দিন কয়েকটি কিভাবে পার করব।  

ঈদ আনন্দের বাতাস বইছে সবার মনে। ব্যস্ত নগরে ব্যস্ততার মাঝে ঈদ যেন একখ- অবসরের নাতিশীতোষ্ণ হাওয়া। এর মধ্যে শুরুও হয়ে গেছে সবার জল্পনা-কল্পনা। কী কিনবে, কোথায় যাবে, কী খাবে, কাকে নিমন্ত্রণ জানাবে ইত্যাদি। কিন্তু এলোমেলো এত্তসব ভাবনার মাঝে স্থির হয়েছে কি কয়েকটা দিন অবসর কাটানোর পরিকল্পনাটা ?  বছর ঘুরে আনন্দের ঈদ। যারা ব্যস্ত, কর্মময় সময় পার করি জীবনের প্রয়োজনে তাদের জন্য ছুটি মাত্র কয়েকটা দিন। আর ইচ্ছা, সাধ, শখ কত না হাজার। সব ইচ্ছা, সাধ পূর্ণ  হবে তো অল্প কয়েকটা দিনে?

সব সুষ্ঠু কাজের যেমন পরিকল্পনা পূর্বশর্ত, তেমনি ঈদের কয়েকটা দিনের ছুটিটাও চাইলেই আমরা গুছিয়ে নিতে পারি নিজের মতো করে। ছুটি শুরু হবার আগেই একটা ছক কেটে নিতে পারি কখন কী করব, কোথায় কোথায় যাব অর্থাৎ অনেক আনন্দের দিন কয়েকটি কিভাবে পার করব।

ঠিক করুন কী কী করবেন : ছুটি শুরু হবার আগেই ঠিক করে ফেলুন কিভাবে কাটাতে চান ছুটির অবসরটি। আজ করব না কাল করব এই গড়িমসি না করে ঝটপট বসে পড়–ন পরিবারের সদস্যদের সাথে। সবার সাথে কথা বলে পরবর্র্তী পদক্ষেপগুলো নিতে শুরু করে দিন। প্রস্তুটিটি আপনাকে সময় অনেক সাশ্রয় করে দেবে নিশ্চিত।

যদি দেশে বা বিদেশে বেড়াতে যান : যদি ছুটির এই সুযোগে ঢাকার বাইরে বা বিদেশে বেড়াতে যেতে চান তবে আজই কম্পিউটারের সামনে বসে যান। ইন্টারনেটের মাধ্যমে জায়গা সম্পর্কে খোঁজখবর নিন। আধুনিক এই সময়ে কোন কিছুই ধরাছোঁয়ার বাইরে না। এক ক্লিকেই সব কিছু হাতের মুঠোয় চলে আসে। পাওয়া যায় বিস্তারিত তথ্য। ফোনে ফোনে বা মেইলের মাধ্যমে বুক করা যায় থাকার খাওয়ার জায়গা। তাছাড়া পর্যটন কেন্দ্রগুলোতেও পাওয়া যায় বিস্তর তথ্য ও গাইড। আগে থেকে সব ঠিক থাকলে যথা সময়ে দেখবেন সব কিছুই আপনার কাছে জলের মতো সহজ মনে হবে।

গোছগাছ : দূরে গেলে অর্থ এবং জায়গা নির্দিষ্ট হবার সাথে সাথে একটি বড় কাজ বাকি থেকে যায়- গোছগাছ। আগে থেকে সব গুছিয়ে না রাখলে দেখা যায় যাবার সময় কি নিতে কি ফেলে গেলাম তার কিছ্ইু ইয়ত্তা থাকে না। পরিকল্পনাটি যদি ঠিক হয়ে যায় তবে তার জন্য কী কী গোছগাছের প্রয়োজন তা একটু একটু করে আগেই গুছিয়ে নিন।

সব কিছুর কোনো কিছুই যদি মনে না ধরে তবে সারাটা ছুটি কাটিয়ে দিন বই পড়ে, সিনেমা দেখে, হইচই করে। যা ইচ্ছে তা করে। আনন্দ আর আনন্দে বেরিয়ে যান যেদিকে দুচোখ যায় সেদিকে।