ওয়্যারড্রোপফ্যাশন

এই গরমে পোশাক ও এক্সেসরিজ

ফ্যাশন ডেস্ক ::  গরম খুব। তাই পোশাক বেছে নিতে হবে আরামদায়ক। পোশাকে থাকতে হবে ফ্যাশনেবল লুক। গরমকালেও ফ্যাশনে থাকা মাস্ট। তাই বেছে নিতে হবে মানানসই জুতো ও অন্যান্য অ্যাক্সেসারিজ।

ব্রিজি শিফ্ট ড্রেস : গরমে মহিলাদের জন্য আদর্শ এই পোশাক। খুব হালকা ও আরামদায়ক এই পোশাকে আপনি থাকতে পারবেন কেয়ার ফ্রি ও ফ্যাশনেবল। যে কোনও সময় বা অনুষ্ঠানে পরতে পারেন ওয়ান পিস ড্রেসটি।

ফ্রিঞ্জ ফ্ল্যাটস : এই গরমে নিজের স্টাইল স্টেটমেন্ট গড়তে সবসময় হিল পরার দরকার নেই। বেছে নিন এক জোড়া ফ্রিঞ্জ ফ্ল্যাটস, তাতে যেমন সুন্দর দেখাবে, তেমনই জুতো পরে আরাম পাবেন।

প্লিটেড শর্টস : যাঁরা গরমে শর্ট পরতে ভালোবাসেন, তাঁদের জন্য বিশেষ আকর্ষণ এটি। জাস্ট আউটিং হোক বা অফিস পার্টি, পরতে পারেন এই শর্টস্। তবে আপনি যদি বেশি শর্ট পোশাক পরতে না ভালোবাসেন, তবে বেছে নিন একটু লম্বা লেন্থের শর্টস্।

অফ শোল্ডার ক্রপ টপ : গরম থেকে বাঁচতে ক্রপ টপ জায়গা করে নেয় মহিলাদের ফ্যাশনে। অফ শোল্ডার ক্রপ টপের সঙ্গে পরতে পারেন শর্টস্, বা জিন্স। আপনি থাকতে পারবেন একেবারে কুল।

টাসেল : গরমে ফ্যাশন মাথায় উঠলে চলবে না। এই মরশুমেও ফ্যাশনেবল ও স্টাইলিশ থাকতে টাসেল কানের দুলের জুড়ি নেই। একজোড়া টাসেল আপনার সাজগোজে জুড়ে দেবে বিশেষ আকর্ষণ।

সাদা লেস টপ : গরম মানের সব রং বাদ দিয়ে শুধু সাদা পোশাক। তাতে যদি একটু স্বস্তি মেলে। রোজ রোজ একই সাদা পোশাকের বদলে পরতে পারেন কাট আউট লেস টপ। বন্ধুদের সঙ্গে আড্ডা বা সামার হলিডে কাটাতে এই পোশাক দারুণ মানাবে।

সাদা লিনেন ব্লেজার : কেউ গরম একটু খোলামেলা পোশাক পরতে ভালোবাসেন। কেউ আবার রোদ থেকে বাঁচতে ঢাকাঢুকো পোশাক বেছে নেন। যদি এমনটা হয়, তবে গরমের হাত থেকে রক্ষা পেতে বেছে নিতে পারেন লিনেনের সাদা ব্লেজার। খুবই আরামদায়ক, ফ্যাশনেবল তো বটেই। যে কোনও সময় গায়ে জড়িয়ে নিতে পারেন এই ব্লেজার।

হাতে বোনা হ্যান্ডব্যাগ : শুধু পোশাক-আশাকে নয়, হাত ব্যাগের কালেকশনেও থাকুক টপ ফ্যাশন ট্রেন্ড। ডিজাইনার, নামীদামি লেদার ব্যাগের পরিবর্তে সঙ্গে থাকুক হাতে বোনা ব্যাগ।

লেদার স্যান্ডেলস : গরমের জন্য ফ্ল্যাট, স্যান্ডেলস উপযুক্ত। আরামে ও ফ্যাশনে থাকতে পরতে পারেন লেদার স্যান্ডেলস।