ওয়্যারড্রোপফ্যাশন

যা কিছু থাকবে না ছেলেদের ফ্যাশনে

ফ্যাশন ডেস্ক :: ফ্যাশন শুধু মেয়েদের, এই ধারণা এখন আর নেই। মেয়েদের পাশাপাশি ফ্যাশন এবং স্টাইলিংয়ে পিছিয়ে নেই ছেলেরাও। ফ্যাশনে মেয়েদের গুরুত্বর ভুল নিয়ে আলোচনা হয় প্রচুর। কিন্তু পুরুষদের ফ্যাশন নিয়ে তেমন আলোচনা হয় না। এবারের প্রতিবেদনে থাকছে ছেলেরা ফ্যাশনে কি রাখবেন, এবং কি রাখবেন না-

ওভার স্টাফড পকেটকে ‘না’
ছেলেদের পকেট হল হাত রাখার আদর্শ জায়গা। পকেটে হাত গুঁজে অনেক পুরুষই রাস্তা দিয়ে হেঁটে যান। তাদের অনেককেই আকর্ষণীয় দেখতে লাগে। মেয়েরা সহজেই আকৃষ্ট হন। তাই যদি হয়, সে ক্ষেত্রে পকেট খালি রাখুন। কেননা, ভরা পকেটে হাত ঢুকিয়ে চললে, পকেট আরও ফুলে যেতে পারে। পার্স রাখুন পেছন পকেটে। অথবা একটা ক্রস স্লিং ব্যাগ নিন। সেখানেই খুচরো পয়সা, টাকা, কার্ড রাখুন। ব্যস, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু রাখবেন না। পকেট ফুলে উঠলে ব্যক্তিত্বে নেতিবাচক ছাপ পড়বে। স্মার্টের জায়গায় চূড়ান্ত আনস্মার্ট দেখতে লাগবে।

জায়গা বুঝে স্পোর্টস শু
সব পোশাকের সঙ্গে স্পোর্টস শু পরবেন না। বিশেষ করে ক্যাজুয়াল পোশাকের সঙ্গে তো নয়ই। চেষ্টা করবেন পালিশ করা শু পরতে।

সব পোশাকে মোজা নয়
এমনটা হতেই পারে আপনি খাকি বা কফি কালারের হাফ প্যান্টের সঙ্গে সাদা রঙ্গের মোজা পরেন, সেই সঙ্গে পরেন মোজা। এটা একেবারেই স্টাইল স্টেটমেন্ট তৈরি করে না। বরং বোকা বোকা দেখতে লাগে। এখনই ত্যাগ করুন। ফর্মাল শু ছাড়া মোজা পরা একেবারেই উচিত নয়।

ব্লেজারের ওপর কলার নয়
ব্লেজার পরেছেন, সেই সঙ্গে পরেছেন একটা ফর্মাল শার্ট। টাইও পরেছেন। প্রথমেই দেখবেন, এই তিনটের রং যেন বেমানান না হয়। একটু কনট্রাস্ট করে পরতে পারলে ভালো। এবার আসি আসল কথায়। শার্টের কলার ব্লেজারের কলারের ওপর টেনে এনে ফেলবেন না। ওটা ভুল পদ্ধতি। শার্টের কলার সব সময় ব্লেজারের কলারের নীচে থাকবে।

ট্রাউজারের রঙ
হাল ফ্যাশনে মেয়েদের সঙ্গে ছেলেদেরও নানা রঙের ট্রাউজার এসেছে। হরেক রঙের ডেনিমও এসেছে। লাল, গোলাপি, হলুদ, সবুজ, আকাশি নীল – এই রংগুলো চেহারায় একটা পাঙ্ক ব্যাপার এনে দেয়। অনেক পুরুষই সেসব বাহারি ট্রাউজার, ডেনিম পরছেন। কিন্তু একটু বুঝেশুনে পরলে ভালো। সব রকম জায়গায়, সব রকম পরিবেশে মানায় না।