কর্পোরেট বায়োগ্রাফিচট্টগ্রামের খবরমুখোমুখিলিডশিল্পাঙ্গন

একসময় নির্মাতা দর্শক সৃষ্টি করতেন এখন দর্শক নির্মাতা সৃষ্টি করেন-নিতাই ভট্টাচার্য

জালালউদ্দিন সাগর : অসময়ের কোনো সন্ধির আহবানে হার মেনে নীতি স্বীকার করেন নি তিনি। আপস করেন নি চাকচিক্যের লালসার সাথেও। ঠোঁটের কোণে লুকিয়ে থাকা স্মিত হাসি আর ব্যবস্থাপনার দক্ষতায় সামলে নেন যে কোনো পরিস্থিতি। ভাংবেন তবুও মচকাবেন না কোনো ভাবেই। পরিণামে ২১ বছর সরকারি চাকরিকালীন সময়ে বদলি হয়েছেন অসংখ্যবার। জলে ভাসা পদ্মের মতো আজ এখানে তো কাল ওখানে !

সারাটি জীবন তিনি শিখিয়েছেন-শিখেছেন অভিজ্ঞতার ভা-ার মজবুত করতে। তথ্য প্রযুক্তি ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে অসংখ্য গুণগ্রাহী তাঁর। ইলেক্ট্রনিকস মিডিয়ার এনালগ সিস্টেমকে ঝেরে ফেলে নিউ মিডিয়াকে প্রতিষ্ঠিত করতে যাঁর অবদান অনস্বীকার্য তিনি হলেন, নিতাই কুমার ভট্টাচার্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮তম বিসিএস (ইনফরমেশন) ক্যাডারে নিয়োগ পাওয়া একজন সরকারি কর্মকর্তা।

মেধা,দক্ষতা আর পেশাদারিত্বের অনন্য উদাহরণ তিনি। দেশের ইলেক্ট্রনিক মিডিয়া সেক্টরকে ডিজিটালাইজড করতে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে পদায়ন হয়েছে তাঁর। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে দর্শকমুখি করতে ইতোমধ্যে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন, করছেন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।

আলাপচারিতায় তিনি জানালেন, একসময় টিভিতে চ্যানেল পরিবর্তন করতে হলে দর্শককে বিছানা বা চেয়ার থেকে ওঠে টেলিভিশনের সামনে যেতে হতো। তারপর কটকট করে ঘোরাতে হতো টিভির ব্যাটন। কিন্তু এখন সে সময় নেই। একসময় চ্যানেল বদলাতে দর্শককে যেতে হতো টেলিভিশনের সামনে আর এখন টেলিভিশন চলে এসেছে দর্শকের সামনে। যেখান টিতে তিনি শুয়ে বা বসে আছেন। এখন চ্যানেল বদল হয় হাতের ইশারা বা আঙুলের চাপে। শুয়ে-বসে। এছাড়া প্রযুক্তির আধুনিকায়নে ইন্টারনেট, চ্যানেলগুলোর চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে বহু গুণ। একসময় নির্মাতা দর্শক সৃষ্টি করতেন আর এখন দর্শক নির্মাতা সৃষ্টি করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তি বদলেছে। সে ভাবে যদি অনুষ্ঠানের মান না বাড়ে তবে বিশ^ায়নের এই বাজারে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দর্শকপ্রিয় করতে অনেক কাঠখড় পোহাতে হবে। বলেন নিতাই কুমার ভট্টাচার্য।

তিনি আরও বলেন, চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি দেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে ভিন্ন। স্বকীয়তায় অনন্য। সে কারণে এ অঞ্চলের শিল্পীদের অনুষ্ঠান নির্মাণ এবং পরিবেশনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। যেনো তেনো ভাবে অনুষ্ঠান বানিয়ে দর্শকের সামনে উপস্থাপন করবেন আর সে দর্শক চ্যানেল বদলানো অলসতায় আপনার যা তা অনুষ্ঠান দেখতে বাধ্য হবেন ! সে দিন বা সময় এখন আর নাই। আপনার অনুষ্ঠানের নির্মাণ কৌশল খারাপ, পরিবেশনা নিন্ম মানের ! বদলে যাবে চ্যানেল-অতলে হারিয়ে যাবেন আপনি। সুতরাং শিল্পী সত্তাকে বাঁচাতে শিল্পীকেই অনুষ্ঠানের মান বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে ৪৭টি টিভি চ্যানেল রয়েছে। সে সব চ্যানেলের স্টুডিও বা সদর দপ্তর ঢাকাতে। কিন্তু চট্টগ্রামের কথা বিবেচনা করে, চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব বিবেচনা করে প্রায় দুই যুগ আগে প্রতিষ্ঠিত‘বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে সরকার। নিউ মিডিয়ার যুগে এনালগ পদ্ধতির অনুষ্ঠান এখন আর দর্শক গ্রহণ করবে না। সুতরাং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে অনুষ্ঠানের মান বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই।

১৮তম বিসিএম ক্যাডারে নিয়োগ পাওয়া এই তথ্যবিদ জীবন শুরু করেছিলেন শিক্ষকতা পেশা দিয়ে। ঢাকার মতিঝিলস্থ টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজে লেকচারার হিসেবে যুক্ত হন ১ জানুয়ারি,১৯৯৭’তে। সেখানে প্রায় দুই বছর শিক্ষকতা করেন তিনি।

১৮তম বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়ার পর প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে পদায়ন হয় বাংলাদেশ বেতার (রেডিও)তে। বাংলাদেশ বেতার, ঢাকা কার্যালয়ের বিভিন্ন দপ্তরে ২০০৪ পর্যন্ত ছিলেন তিনি। মাঝখানে ৪ মাসের জন্য পোস্টিং হয়েছিলো বান্দরবানে।

২০০৫ সালের এপ্রিল মাসে ডেপুটি রিজিয়নাল ডাইরেক্টর হিসেবে বাংলাদেশ বেতার চট্টগ্রামে যুক্তহন নিতাই ভট্টাচার্য। সেখানে ছিলেন জানুয়ারি ২০০৬ পর্যন্ত। ২০০৬ সালে উচ্চ শিক্ষার (মাস্টার্স অব পাবলিক পলিসি) জন্য কোরিয়াতে যান তিনি।সেখান থেকে ফিরে বাংলাদেশ বেতার চট্টগ্রামে ডেপুটি ডাইরেক্টর হিসেবে দ্বিতীয় বারের মতো যোগ দেন। ২০০৮-২০০৯ সালে বাংলাদেশ বেতার ঢাকা। ২০০৯ সালের এপ্রিলে পদোন্নতি হয়ে বাংলাদেশ টেলিভিশন (ঢাকা)তে প্রোগ্রাম ডাইরেক্টর হিসেবে পদায়ন হয় তাঁর। ছিলেন ৯ ডিসেম্বর-২০১১ সাল পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশন (সংসদ) বাস্তবায়নের পরিকল্পনাসহ বিটিভির এই চ্যানেলটি প্রতিষ্ঠা করতে নিতাই ভট্টাচার্যের অবদান অনেক। এপ্রিল ২০১১ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশন (সংসদ) এর ডেপুটি ডাইরেক্ট্র ছিলেন। এরপর ডিসেম্বর ২০১২ থেকে নভেম্বর ২০১৩ পর্যন্ত ডেপুটি ডাইরেক্টর হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার এ। নভেম্বর ২০১৩ থেকে মে ২০১৮ পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (নিমকো)তে ডেপুটি ডাইরেক্টর (প্রোগ্রাম) দায়িত্ব পালন করেন। গত ১০ অক্টোবর ২০১৮ তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে যুক্ত হন।

দীর্ঘ চাকরি জীবনে তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে সমাদৃত নিতাই ভট্টাচার্য। বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন ৫০টির মতো। তবে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দুই শতাধিক। দেশে কমিউনিটি রেডিও’র প্রতিষ্ঠাতা তিনি। কমিউনিটি রেডিও’র ওপর বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ হয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন দৈনিক পত্রিকায়। প্রকাশের অপেক্ষায় আছে আরও অনেকগুলো প্রবন্ধ।

তিনি একাধারে আজীবন সদস্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যালামনি, ওয়াশিংটন, যুক্তরাস্ট্র। কেডিআই অ্যালামনি সুয়েল সাউথ কোরিয়া, কালচারাল ফ্রেন্ডশিপ কোরিয়া এবং ইন্টারনাশনাল ফ্রেন্ডশিপ ক্লাব, কোরিয়া। জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন। বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। এ ছাড়া তিনি ১৮ বিসিএস ফোরাম’র কোষাধক্ষ এবং বিসিএস (তথ্য) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২ ভাই, এক বোনের মধ্যে সবার বড় নিতাই ভট্টাচার্য। বাবা মৃত নিখিলকুমার ভট্টাচার্য এবং মা শিখা ভট্টাচার্য। পারিবারিক জীবনে অরিত্র ভট্টাচার্য নামে এক পুত্র সন্তানের পিতা। স্ত্রী মৌসুমী ভট্টাচার্য গৃহিণী। স্ত্রী-পুত্রসহ থাকেন ঢাকার শ্যামলীতে।

১৯৭০ সালের ৯ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদি গ্রামে জন্ম তাঁর। জগন্নাথদি প্রাইমারি সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। গাজনা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এসএসসি এবং ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি সম্পন্ন করেন নিতাই ভট্টাচার্য।

তিনি ১৯৯৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে জিওগ্রাফি ইনফরমেশ সিস্টেম এর স্পেশাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। একই বিশ^বিদ্যালয় থেকে ১৯৯১ সালে ¯œাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এছাড়া কেডিআই স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট, সুয়েল, সাউথ কোরিয়া থেকে পাবলিক ফাইনান্স অ্যান্ড অ্যাডমিনস্ট্রেশন (পিএফ), ট্রান্সসেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স অব পাবলিক পলিসি (এমপিপি) ডিগ্রি অর্জন করেন ২০০৭ সালে।