বিশ^রঙের রঙে রঙিন কালার কাস্টের ফ্যাশন শো

ক্লিক প্রতিনিধি :: জাকজমকপূর্ণ নানান আয়োজনে শেষ হয়েছে চট্টগ্রামের ফ্যাশন গ্রুমিং ইনিস্টিটিউট কালার কাস্ট’র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। নানান রঙের পোশাকের বাহারী সব ফ্যাশন কিউ আর মনোমুগ্ধকর নৃত্যে মূহুমুহু করতালিতে সম্পন্ন হয়েছে এই আয়োজন।
গতকাল ১৮ মার্চ সোমবার রাতে নগরীর আসকারদিঘী পাড়স্থ রীমা কমিউিনিটি সেন্টারে এই আয়োজন উপভোগ করেন প্রায় ৫শাতাধীক দর্শক।
দেশের প্রখ্যাত ফ্যাশন ব্রান্ড বিশ^রঙের পোশাকের জমকালো পরিবেশনায় অংশ নেন ঢাকা ও চট্টগ্রামের ডজনখানেক ফ্যাশন মডেল। মঞ্চে মডেলদের শৈল্পিক উপস্থাপনা আর ব্রাকগ্রাউন্ড সংগীতে বাঙালিয়ানায় বৈশাখী উৎসবকে তুলে আনা হয় ক্যাটওয়াকে। বিশ^রঙ ছাড়াও ফ্যাশন শো’তে পোশাক সহযোগীতায় আরও ছিলেন গিগল, ব্লু মুন, সিজনস, রোম্মানা, জেন্টল পার্ক, রয়েল ব্লু।
ইভেন্ট পার্টনার মিরর ইভেন্ট’র সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ আর ইলেক্ট্রনিক’স এর কর্ণধার মো রাশেদ, বেসরকারী জেল পরিদর্শক আজীজুর রহমান ও হ্যামার স্ট্রেন্থ এর ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা রোম্মান আহমেদ।
কালার কাস্টের চেয়ারম্যান আরফান রহমান আরভির জানান, ফ্যাশন মডেলিং করতে আগ্রহী তরুণ-তরুণীদের মিডিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে কালার কাস্টের এই আয়োজন।