এতিম ও পথশিশুদের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরন করেছে ‘লাভ দ্য পুয়র চিলড্রেন’
ক্লিক প্রতিবেতক :: শিশু সংগঠন ‘লাভ দ্য পুয়ার চিলড্রেন’ এর উদ্যোগে এতিম, ছিন্নমূল ও পথশিশুদের সম্মানে ইফতার মাহফিল ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২৭ জুন সোমবার শাহ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানা ও হেফজ খানায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ভিডিও স্কাইপির মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রধান আলোচক লাভ দ্য চিলড্রেন উপদেষ্টা ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, লাইফ ষ্টাইল ফ্যাশন ম্যগাজিন “ক্লিক” সম্পাদক জালালউদ্দীন সাগর, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির মহাসচিব নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, দৈনিক পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক হায়দার আলী, তনজিমুল মোছলেমিন এতিমখানা ও হেফজখানার পরিচালক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দীন হেজাজী, এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো সভাপতি নোমান উল্লাহ বাহার, বক্তব্য রাখেন, কমার্স কলেজের সাবেক ভিপি আব্দুল আওয়াল চৌধুরী, দিদারুল আলম, মোঃ ফোরকান, শামশুল আলম রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মুনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাতে স্কাই ভিডিও মাধ্যমে লন্ডন থেকে ব্রিটিশ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিষ্টার জিল্লুর রহমান ও সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ ও কুয়েত থেকে সংগঠনের কুয়েত প্রতিনিধি মিডিয়া ব্যাক্তিত্ব জাফর আহম্মদ চৌধুরী।
প্রধান অতিথি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশুরা দারিদ্রতার তীব্র কষাঘাতে জর্জরিত। লাভ দ্য পুয়ার চিলড্রেন অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, দেশের সকল শিশু যাতে পরিপূর্ণ বিশ্বাস ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে এবং উপযুক্ত যতœ ও নিরাপত্তা লাভ করতে পারে তা সুনিশ্চিত করার জন্য সকলের দায়িত্ব রয়েছে। আমরা যে যে পেশায় আছি সেই পেশায় থেকে সমাজের মৌলিক অধিকার হারা শিশুদের কল্যাণে কাজ করে যেতে হবে। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
প্রধান আলোচক ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খাঁন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। সকল মানুষের মতো শিশুদের বেঁচে থাকার অধিকার আছে। মৌলিক অধিকার বঞ্চিত শিশুরা আমার আপনার একটু সহানুভুতি একান্ত সাহায্য আন্তরিক সহযোগিতা পেলে এরা সমাজে ফিরে পেতে পারে তাদের বঞ্চিত অধিকার।