ক্লিক মডেল হান্ট প্রতিযোগীতার প্রস্তুতি সভা
ক্লিক প্রতিবেদক :: চট্টগ্রামের অলিগলি, কলেজ-বিশ্বব্দ্যিালয় থেকে প্রতিভাবান মডেল খুঁজে বের করতে ক্লিক মডেল হান্ট প্রতিযোগীতার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিক । আগ্রামী ২৪ সেপ্টেমবর নগরীর শিল্পকলা একাডেমী চত্তরে ক্লিক মডেল হান্ট প্রতিযোগীতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ।
গত মঙ্গলবার বিকালে নগরীর সিআরবি এলাকারতাসফিয়া গার্ডেনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । প্রথম পর্যায়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ইভেন্ট অর্গানাইজার, ফ্যাশন ফটোগ্রাফার ও কোরিওগ্রাফার ।
সভায় বক্তারা বলেন, প্রতিযোগীতার মাধ্যমে শ্রেষ্টত্ব প্রমান করার সুবর্র্ণ সুযোগ নিয়ে আসছে ক্লিক পরিবার । বক্তারা বলেন, চট্টগ্রামে অনেক ভালো ভালো কাজের সুযোগ রয়েছে কিন্তু যোগ্য ও প্রতিভাবান মডেলের অভাবে সে সব কাজ ঢাকা নির্ভর হয়ে পড়ছে।
তাঁরা বলেন, ক্লিকের এ উদ্যোগ চট্টগ্রামের ফ্যাশন মিডিয়াকে শক্তিশালী করার পাশাপাশি নতুন ও প্রকিভাবান মডেলদের একটি শক্ত ভিত্তি উপহার দিবে ।

ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগরের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত সহকারী সম্পাদক আরাফাত রপক, গীতিকার ও ফাকাস সম্পাদক ফারক হাসান, আলমগীর হোসন আলো, লিটন দাশ লিটু, রমাইয়া সুচী, আসাদুজ্জামান আসাদ, আরিফ,চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ, সজীব আনায়ার ইভান, মিজানুর রহমান, আলভী শ্যাম, মসিউদল্লা অমি, দিবাকর দাশ, রাহাত বিন সাব্বির, রানা, রাজ সাগর, জাহিদুল ইসলাম তুষার প্রমুখ।