সংস্কৃতিসাহিত্য

স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

444ক্লিক ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্বদেশ আবৃত্তি সংগঠন আয়োজন করে আবৃত্তি সন্ধ্যা ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’।
গত ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে স্বদেশ আবৃত্তি সংগঠন’র প্রতিষ্ঠা উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন।

তিনি বলেন ‘বর্তমানে আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমাদের দেশীয় সংস্কৃতি আজ ধ্বংসের পথে। বর্তমানে মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজকে উন্নত রাষ্ট্রের মধ্যে একটি হত।

১৫ আগস্ট কিছু বিপদগামী আর্মি অফিসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছোট্ট রাসেলসহ স্বপরিবারে হত্যা করে বাংলালী জাতির জন্য এক কালো অধ্যায় সূচনা করেছেন জানিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ২ কন্যা বিদেশে থাকার দরুন এ হত্যা যজ্ঞ থেকে বেঁচে যায়।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপদিয়ে যাচ্ছেন। স্বল্প আয়ের দেশ থেকে বাংলাদেশকে এখন মধ্যম আয়ের দেশে এনে স্বীকৃতি দিয়েছেন। বহু আকাঙ্খিত পদ্মা সেতু কাজ বিদেশি সহযোগীতা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন। 

অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সভাপতি- শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্ট্যাডিং কমিটির জনাব নাজমুল হক (ডিউক)। “ তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও ওনার উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় করার জন্য চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম. নাসির উদ্দিনের নেতৃত্তে আমরা কাজ করে যাচ্ছি।

শেষ অতিথি কবি ও সঙ্গীতজ্ঞ স্বপন কুমার দাশ। তিনি বলেন “অপসংস্কৃতির যুগে আবৃত্তি শিল্পীর ভূমিকা অনেক। তিনি অনুষ্ঠানে শিশুশিল্পীদের আবৃত্তি চর্চা করার কথা বলেন।

বিশেষ অথিতি বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম এর সভাপতি অঞ্চল চৌধুরী। অঞ্চল চৌধুরী বলেন- আবৃত্তি র্চ্চা হলো ঘরের খেয়ে বনের মহিষ চড়ানোর মত কাজ। সেলিম ভূঁইয়া সে কাজটি নিরলস ভাবে করে যাচ্ছে। তিনি বলেন, সেলিম ভুইয়া কাপ্তাই, রাঙ্গামাটি সদর, দীঘিনালা, পানছড়ি, খাগড়াছড়ি সদর ও চট্টগ্রাম শহরে আবৃত্তি ফেরি করে বেড়ায়।

মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মছরুর হোসেন বলেন নেপোলিয়নের উক্তিটি- আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। এই উদাহরণটি দিয়ে বলেন বঙ্গবন্ধু ছিলেন সর্ব কালের সর্বশ্রেষ্ট্র একজন নেতা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, এ্যাড. দীর্ঘতম বড়–য়া দিগু, এ্যাড. মনজুরুল আলম চৌধুরী (এ.পি.পি).। স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানে আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী উচ্চারক আবৃত্তি সংগঠনের সভাপতি ফারুক তাহের, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি জনাব দেবাশীষ রুদ্র , শব্দ,নোঙর আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা খানম, তারুন্যের উচ্ছাসের সাধারণ সম্পাদক জনাব মোজাহেদুল ইসলাম।
এছাড়া আবৃত্তি করেন খাগড়াছড়ি’র অক্ষর আবৃত্তি পাঠশালা’র সভাপতি সুমনা চাকমা, শিশু শিল্পী সিদ্ধি চাকমা, শ্রীষ্টা চাকমা, প্রযুক্তা চাকমা, যতিন্দ্রা চাকমা,ঝুরঝুরি চাকমা ও অর্পূবা চাকমা, কাপ্তাই আবৃত্তি একাডেমীর আবৃত্তি শিল্পী মোঃ সোহেল চৌধুরী খোকন ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া ও মেরীলিন এ্যানি।