চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘ফাগুন হাওয়া’ আজ !

ক্লিক প্রতিনিধি : আজ ১৬ জুন রোববার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি’র হল রুমে প্রদর্শিত হবে জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদ নির্মিত ৫২’র ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এবং সিয়াম আহমেদ ও তিশা অভিনীত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।
চট্টগ্রামের সিনেমাপ্রেমীদের জন্য বড় পর্দায় ‘ফাগুন হাওয়ায়’ দেখার সুবর্ণ সুযোগ থাকবে ১৬,১৭ ও ১৮ জুন।
এন্টারটেইনমেন্ট ইভেন্ট প্রতিষ্ঠান ‘আই ইভেন্ট’ সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে বন্দরনগরী হলের বাইরে এই প্রথম ‘ফাগুন হাওয়ায়’ চলচিত্র প্রদর্শিত হবে প্রতিদিন সকাল ১১ টা,দুপুর ২টা, বিকেল ৪.৩০টা ও সন্ধ্যা ৭ টা।
প্রতিদিন মোট ৪ টি করে তিনদিনব্যাপী এই প্রদর্শনীতে ১২ টি প্রিমিয়ার শো থাকবে। যা উপভোগ করতে পারবেন শুধুমাত্র ৯৯ টাকায়। এছাড়া প্রতিদিন সকালের ১ম প্রদর্শনীটি বেলা ১১ টায় শুধুমাত্র স্কুল,কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৫০ টাকায় উপভোগ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আই ইভেন্টের স্বত্তাধিকানী লেলিন ।