মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়বো !

হাকিম মোল্লা: বহুমুখী গুণের একজন মানুষ এস.এম আবু তৈয়ব। প্রায় দেড় হাজার কর্মী-শ্রমিকেরও অভিভাবক। যাঁর চিন্তাভাবনায় শ্রমিকরাই কারখানার প্রাণ, উৎপাদনের সাফল্য, পরিবারের সদস্য। শ্রমিকদের সুখ, দুঃখ বেদনা অনুভব করতে পারেন বলেই সবসময় শ্রমিকের কাছে মনমোহিনী ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি। সবাই তাকে পছন্দ করে। তার মতো হতে চান! বর্তমামে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। নেতৃত্ব দিচ্ছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাবেরও।

দেশের সকল শ্রেণির মানুষের মধ্যে চারিত্রিক অবক্ষয় চরমভাবে প্রত্যক্ষ করেন আবু তৈয়ব। তিনি মনে করেন, ক’টি বার্তা প্রচার করা খুব জরুরি মনে করেন তা হলো, এখনো সময় আছে সচেতন হওয়ার। যা আমাদের মজ্জাগতভাবে হওয়া উচিত। অথচ মজ্জাগতভাবে কেন যেন আমরা দিনদিন অসচেতন হয়ে যাচ্ছি।

আজ থেকে ২০ বছর পর ভূ-গর্ভের পানি শেষ হয়ে যাবে। সেখানে আমরা পানি ব্যবহারের সময় কতটুকু চিন্তা করি। ট্যাপ ছেড়ে দিয়ে ব্রাশে টুথপেস্ট লাগাই। মুখ ধোয়ার পূর্ব থেকে শেষ পর্যন্ত পানি পড়তে থাকে। এমন ঘটনা প্রতি দুইজনের মধ্যে একজন করেন বলে বাংলদেশ প্রেক্ষাপট জরিপে ওঠে এসেছে। জানান তৈয়ব। বলেন, আমাদেও মিতব্যয়ী হতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে পান করার জন্য পানিও পাবো না আমরা।

পৃথিবী ভালো থাকুক, পৃথিবীর মানুষ ভালো থাকুক-এই চিন্তা থেকেই তাঁর যত উদ্যোগ। তিনি মনে করেন, একজন ব্যবসায়ী ব্যবসা করে সেবা দেয়ার জন্য, একজন মানুষ চিকিৎসক হন সেবা দেয়ার জন্য, একজন সাংবাদিক সাংবাদিকতা করেন সেবা দেয়ার জন্য এভাবে প্রত্যেক পেশার মানুষ কোনো না কোনোভাবে সেবা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছেনে।

আলাপচারিতায় তিনি জানান, আমার স্কুল জীবন কাটে বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনাইটেড মুসলিম হাইস্কুলে। সেখান থেকে উত্তীর্ণ হয়ে ভর্তি হই চট্টগ্রাম সরকারি কলেজে। গ্রাজুয়েশন করি চট্টগ্রাম কলেজ থেকেই। পরে পোস্ট গ্রাজুয়েশন করি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে।

১৯৮৬ সালে জুলাই মাসে মিসেস উলফাতুন নেসাকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। তাঁদের সংসারে বড় ছেলে তারিক মাঈন উদ্দিন, মেজো মেয়ে সাইকা তাবাসসুম, ছোট ছেলে তানজিম মোজাহের। দাদা ছিলেন, আনোয়ারুল্লাহ মিয়াজী। বাবা মোজাহেরুল হক। বাবার হাত ধরেই পূর্ব এশিয়ায় প্রতিষ্ঠিত হয় মোজাহের ঔষধালয়। জানান আবু তৈয়ব।

১৯৮৮ সালে এস এম আবু তৈয়ব প্রতিষ্ঠা করেন শতভাগ রপ্তানিকারকতরি পোশাক কারখানা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস্ লিমিটেড। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে মোজাহের ঔষধালয়ের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

৬ ভাই ৫ বোনের মধ্যে এস এম আবু তৈয়ব সবার বড়। বাকী ভাইরাও প্রতিষ্ঠিত। ভাইদের মধ্যে এস এম আবু কালাম বর্তমানে সরকারের নিযুক্ত কুয়েত অ্যাম্বেসেডর। এস এম মহসিন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান। ড.আবুল মনসুর কনসালটেন্ট ফিজিশিয়ান, ইউকে তে থাকেন। এস এম আবুল হাসেম নামকরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক। ৫ বোনের মধ্যে সবাই গৃহিণী। কিশোর বয়স থেকেই চট্টগ্রামের রহমতগঞ্জে বেড়ে ওঠা। বর্তমানে জাকির হোসেন সড়ক সংলগ্ন নিজস্ব বাড়িতে থাকেন।

আর্থ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একাধারে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের গণসচেতনতার ব্র্যান্ড হিসেবে খ্যাত নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, নিরাপদ সড়ক চাই- এ কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু জরিপের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে আমার। সড়ক দুর্ঘটনার বিষয়ে আমার নিজস্ব একটি গবেষণাপত্রও রয়েছে ।

গবেষণায় দেখা গেছে সড়ক দুর্ঘটনার জন্য ২৫-৩০ ভাগ দায়ী চালক। বাকী ৭০ ভাগই দায়ী আমরা-যারা সড়কে চলাচল করি। পরিবহন ব্যবহার করি। কিন্তু ভুল বুঝে সড়ক দুর্ঘটনা হলেই দোষ চাপিয়ে দিই চালকের ওপর। যা অযৌক্তিক।

তিনি বলেন,জনহিতকর অনেক কাজ পারিবারিকভাবেও পালন করার চেষ্টা করি। অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মানুষের কাছে ছুটে যাই। তাঁদের সুখ, দুঃখ, সমস্যায় চেষ্টা করি পাশে থাকার।
গ্রামের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, আজও মনকে আন্দোলিত করে স্কুল থেকে এসে গ্রামের পুকুরে গোসল করা, শীতকালে শিশির ভেজা দুর্বাঘাসে পা ভিজিয়ে স্কুলে যাওয়া, গাছে ঢিল মেরে আম পাড়া, রাতের মেঠো পথ, বাড়ির উঠোনে আলো ছড়িয়ে জোনাকিদের ঝিঁ ঝিঁ শব্দের সেই সব প্রকৃতির মোহ ।

আব্ ুতৈয়ব বলেন, জীবনে কোনো দিন আ’লীগের অফিসে যাই নি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি।চট্টগ্রামে আমিই প্রথম ছাত্রলীগ থেকে নির্বাচিত চট্টগ্রাম কলেজের জিএস। আরও বলেন, ছাত্রলীগের রাজনীতিতে থাকা অবস্থায় সহপাঠীদের মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢুকিয়ে দিয়েছি। এ সময় প্রধানমন্ত্রীর যুগোপযোগী উদ্যোগকে প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না হলে, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু বে টার্মিনাল, বঙ্গবন্ধু শিল্পপার্ক, মেট্রোরেল গড়ে তোলার যে উদ্যোগ তা হতো না।

ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে রয়েছেন দীর্ঘদিন ধরে। সংগঠনে সদস্যদের পাশে থাকার চেষ্টা করেন সবসময়। কমন ইস্যুগুলো নিয়েই বেশি জোর দিয়ে কথা বলেন। ব্যবসায়ীদের স্বার্থে কোনো একটা বিষয়ে চ্যুতিবিচ্যুতি ঘটলে তা যদি কমন ইস্যু হয় তাহলে কি কারণে হলো, দুর্বলতা কি আছে,আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের পথ বের করেন।

বিদেশি কূটনৈতিক সাহায্য নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন আর নেই মনে করেন এই ব্যবসায়ী নেতা। পোশাক উৎপাদন শিল্পে পূর্বের তুলনায় বিদেশিদের খবরদারি এখন কমে গেছে। পদœা সেতু তার জ¦লন্ত উদাহরণ। এখন এন্টারপ্রেইনাররা অর্থনেতিকভাবে এগিয়ে গেছে। মধ্যম আয়ের দেশে যেতে আর বেশি দূরে নয়। তৃতীয় শিল্প বিপ্লব পর্যন্ত আমরা সুন্দরভাবে সবকিছু সমন্বয় করতে সক্ষম হয়েছি। কিন্তু ৪র্থ শিল্প বিপ্লব যুগে এসে সব কিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে। গার্মেন্টসগুলো অটো মেশিনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এগুলোর সঙ্গেও খাপ খাইয়ে নিতে না পারলে আমরা পিছিয়ে পড়বো জানান পোশাক শিল্পের এই উদ্যোক্তা।