ফাস্টফুড ও রেস্টুরেন্টে ইফতারের বাহার
নিজস্ব প্রতিবেদক :: শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর রমজান এলেই বধারিতভাবে চলে আসে ইফতারের প্রসঙ্গ। সারাদিন পানাহার থেকে বিরত থেকে মাগরিবের আযানের সাথে সাথে রোজাদাররা ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। ছোলা, পেঁয়াজু, বেগুনি এসব খাবারের পাশাপাশি সবাই চান প্রতিদিনের ইফতারে ব্যতিক্রমী খাবার। এজন্য ইফতারের নানা পদের জন্য বিখ্যাত নগরীর বিভিন্ন হোটেল থেকে এসব খাবার সংগ্রহ করেন রোজাদাররা।
প্রতিবছরের ন্যায় এবারও নগরীর নামীদামি রেস্টুরেন্টগুলো নানা পদের সুস্বাদু খাবার দিয়ে সাজিয়েছে তাদের ইফতারের আয়োজন। এবারের রমজানে নগরীর ফার্স্টফুড ও রেস্টুরেন্টগুলোতে নানান পদের ইফতারের আয়োজন করা হয়েছে। নগরীর বিশেষ করে আগ্রাবাদ, জিইসি, ২ নং গেইট, খুলশি, মেডিকেল কলেজ রোড, প্রবর্তক চকবাজার, জামালখান, কাজীর দেউরি মোড়, স্টেডিয়াম এলাকার রিজিক সহ রেস্টুরেন্টগুলোতে রমজান উপলক্ষে বাহারী নামে মেন্যু রেখেছে ভোজনরসিকদের জন্য।
মেন্যুর মধ্যে উল্লেখযোগ্য খাবার আইটেম হচ্ছে, সামুদ্রিক চিংড়ির চপ, চাইনিজ এগ, স্প্রিং রোল, বটি কাবাব, তন্দুরী চিকেন, কাশ্মীরী কাবাব, ক্রিসপি চিকেন, খাসির ফ্রেস চপ, কোয়েল ফ্রাই, চিকেন সাসলীক, কিমা পরাটা, চিকেন টিক্কা, বিফ ষ্টিক, শিক কাবাব, বারবিকিউ চিকেন, বানী কাবাব, বীফ বল, বোম্বে পরোটা, বিহারী কাবাব, ফিস সাসলীক, লিভার কাবাবসহ আরো অন্যান্য বাহারী আইটেম। জিভে জল আসে এমনই নাম দিয়ে ফার্স্টফুডের রেস্টুরেন্ট গুলোর বাহারি ইফতারে দিনের ক্লান্তি দূর করে রোজাদাররা। নগরীর ২ নং গেইট ও মুরাদপুর এলাকার বারকোড রেস্টুরেন্ট, আফগান, দামপাড়া ওয়াসার হান্ডি, গার্লক ক্যাফে, খুলশি আবাসিক এলাকার খুলশি তাবা রেস্টুরেন্ট, গ্রেভি ডাইন, স্টেডিয়াম এলাকার রিজিক ও গ্যালারী রেস্টুরেন্টে এবারের রমজানে থাকবে ইফতারের বিশেষ আয়োজন।
চট্টগ্রামের তরুন উদ্যোক্তা, বারকোড রেস্টুরেন্টের কর্ণধার মঞ্জুরুল হক বলেন, সুন্দর মনোরম ও অভিজাত পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে স্বাচ্ছন্দে ফার্স্টফুড ও চাইনিজের স্বাদ গ্রহণ করা সম্ভব।তিনি বলেন, সারাদিন রোজা রাখার পর স্বাস্থ্য সম্মত খাবার না হলে শরীরের ক্লান্তি দূর হয় না। সেজন্য প্রয়োজন স্বাস্থ্য সম্মত ইফতার । নগরীর ফাস্টফুডের দোকান গুলোতে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে স্প্রিংরোল ২৫ টাকা, বিফ রোল ৩০ টাকা, তন্দুরী চিকেন ১৫০ টাকা, সাসলীক ৮০ টাকা, বটি কাবাব ২০, ভেজিটেবল পাকোড়া ২০ টাকা, সামি কাবাব ২০, শাহী ফিরনী ৪০ টাকা, লাচ্চি ৮০ টাকা। এছাড়া ফার্স্টফুডের আইটেম এর মধ্যে রয়েছে নানা মূল্যের ক্রিসপি চিকেন, বার্গার এবং স্যান্ডুইচ, নানা ধরনের তন্দুরী আইটেম এবং বিভিন্ন ধরনের মিক্সফ্রুড, স্যুপ, ড্রিংকস্ ও আইসক্রিম।
ক্যাফে ৮৮ : নগরীর জিইসি এলাকার একটি অভিজাত ফার্স্টফুড রেস্টুরেন্ট। স্বল্প সময়ে এই রেস্টুরেন্ট ভোজনরসিক চট্টগ্রামবাসীর দৃষ্টি কড়েছে।বাহারী খাবার মেন্যু নিয়ে তাদের ফার্স্টফুডের কার্যক্রম। এবারের রমজানে তাদের মেন্যুতে রয়েছে গ্রীল চিকেন, শিক কাবাব, চিকেন টিক্কা, বারবিকিউ চিকেন, বানী কাবাব, বীফ বল, জালী কাবাব, বোম্বে, ফ্রাইড চিকেন, বিহারী, ফিস সাসলীক, খাসির শিক, লিভার কাবাব। এছাড়া রয়েছে আরো অনেক ধরনের খাবার আইটেম।
আফগান : নগরীর ২ নাম্বার গেইট এলাকায় আফগান রেস্টুরেন্টে পাওয়া হালিম,রেশমী জিলাপী, তিল ও কালাজিরা জিলাপী, শাহী জিলাপী, মাটন চাপ, ডিমের চপ, বীফ চাপ, বীফ বল, বীফ পরটা রোল, চিকেন বল, ফ্রাইড চিকেন, চিকেন ললিপপ, স্প্রিং রোল, চিকেন পরটা রোল, চিকেন সাসলিক, বাতুরা, আলুর পরটা, তনদুরী চিকেন, তাগরি কাবাব, দইবড়া, হায়দারাবাদি বিরানী, অনথন, চিকেন বাসকেট, ইত্যাদি ।
নগরীর খুলশী এলাকার নতুন ফার্স্টফুডের দোকান গ্রেভি ডাইন। রমজানে তাদের ইফতারের অন্যান্য মেন্যুর মধ্যে রয়েছে খাসির ফ্রেস চপ, গ্রিল চিকেন, সামুদ্রিক চিংড়ীর চপ, চিকেন সাসলিক, জালী কাবাব, কোপ্তা এবং ডিমের চপ ।
র্যাডিসন ব্লু : পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র এবারের ইফতারের বিশেষ আকর্ষন হলো ‘ দ্যা রয়েল এরাবিয়ান ফাতুর’ । এছাড়া ‘ফাস্ট ফিয়েস্টা’ শিরোনামে থাকছে মাসব্যাপী ইফতার বিশাল আয়োজন। রেডিসনে নৈশভোজসহ ইফতারের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি দুই হাজার ৯৫০ টাকা। কর্পোরেট ইফতার পাটির জন্য আছে আটটি স্টাইলের ইফতার ম্যানু। বিভিন্ন প্যাকেজের ইফতার আইটেমগুলোর মধ্যে রয়েছে খেজুর,ড্রিনকস, কোল্ড ওয়াটার, লেমন শরবত, লাচ্ছি, হালিম এবং সালাত, পিঁয়াজু, মুড়ি, ছোলা, ডিম ছপ, ফ্রাইড চিকেন, চিকেন শাসলিক, আলুর ছপ এবং চিকেন বিরানি ইত্যাদি। 
হোটেল আগ্রাবাদ : প্রতি বছরের মতো রমজানে এবারও ইফতারে বিভিন্ন মুখরোচক আয়োজন করেছে হোটেল আগ্রাবাদ। টেক এওয়েতে থাকছে ৫২ পদের ইফতার। চমৎকার স্বাদের সব ইফতার আইটেম দিয়ে সাজানো চার ধরণের ইফতার বক্স পাওয়া যাবে হোটেল আগ্রাবাদে। দাম পড়বে ২৫০, ২৭৫, ৩০০ ও ৩২৫ টাকা। প্রতি ১০টি ইফতার বক্সের সঙ্গে থাকবে ১ লিটার জুস। ইফতার পার্টির জন্য রয়েছে চারটি প্যাকেজ। ভ্যাট ও সার্ভিস চার্জসহ জনপ্রতি খরচ হবে যথাক্রমে ৬০০, ৬৫০, ৭৫০, ৮০০ টাকা।
বারকোড : ইফতারি আয়োজনে এবার বারকোডে থাকছে ৩০ পদের ইফতার। মুখরোচক এসব খাবার খেতে চাইলে বারকোডে যেতে হবে ভোজন রসিকদের।

রিজিক : নগরবাসীর জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে নগরীর স্টেডিয়ামস্থ রেস্টুরেন্ট রিজিক। ইফতার আয়োজনে স্পেশাল আইটেম হিসেবে থাকছে মুখরোচক নানান পদ।
ছবিয়াল : দূর্জয় বড়–য়া