শিক্ষাক্ষেত্রে ভিন্নধর্মী উদ্যোগ ইমরানের !
জালালউদ্দিন সাগর : একসময় মিছিল-মিটিং আর হরতাল-অবরোধের রাজনীতির কদর ছিলো বেশি। যে কোনো দাবি আদায়ের প্রধান অস্ত্রছিল রাজপথ-মাঠ। কিন্তু এখন প্রেক্ষাপট বদলেছে। এখন বুদ্ধিদ্বিপ্ত রাজনৈতিক চর্চা হয় সেমিনার এবং মোটিভেশনাল পদ্ধতিতে। আপনি ঘরে বসেই আপনার চিন্তা-চেতনাকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন আইটির মাধ্যমে। যে জায়গাটি দখর করে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বর্তমানে তরুণরা রাজনীতি চর্চার যে মাধ্যমগুলো ব্যবহার করছে সে মাধ্যমগুলো রাজনীতি চর্চার আধুনিকায়ন বলে মনে করেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তরুণ উদ্যোক্তা ইমরান আহমেদ।
তিনি বলেন, রাজনীতি করার জন্য রাজনীতি চর্চার পদ্ধতির পরিবর্তন জরুরি। একসময় ছিলো রাজপথ কিংবা মাঠঘাটে হুংকার দিয়ে নিজের অবস্থানকে দৃশ্যমান করা যেতো কিন্তু এখন তা সম্ভব না। এখন কোনো রাজনৈতিক চিন্তা-চেতনা, কিংবা আন্দোলনের কারণ কর্মীদের মাঝে ছড়িয়ে দিতে চাইলে মোটিভেশনের মাধ্যমে আপনাকে কর্মীদের বোঝাতে হবে-আপনার চেন্তা-চেতনা কিংবা কর্মসূচি জনবান্ধব।
তিনি বলেন, আমরা পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচার্য পেয়েছি। আমার দাদা আলহাজ জাফর আহমেদের ছোটভাই আলহাজ মনির আহমেদ জহুর আহমেদ চৌধুরী ও এম এ মান্নানের সাথে মিলে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন। হয়তো সে কারণেই আওয়ামী রাজনীতির বীজ বহন করছেন তিনি। চর্চা করছেন আওয়ামী লীগের রাজনীতি। তিনি আরও জানান, নগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নগরপিতা আ.জ.ম নাছির উদ্দিন আমাকে শুদ্ধ রাজনীতি চর্চা করতে শিখিয়েছেন।
ম্যাজিস্টি বাংলাদেশ-নামক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান আহমেদ একসময় বিদেশ থেকে পোশাকের অর্ডার নিয়ে বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করেছিলেন। পরবর্তীতে ফেব্রিক,মেশিনারিজ, কেমিক্যাল আমদানি রপ্তানিতে জড়িয়েছিলেন তরুণ এই ব্যবসায়ী। সেখানেই থেমে থাকেন নি তিনি। শাখা-প্রশাখা বিস্তার করেছেন ব্যবসা বহুমুখী দিগন্তে। কনস্ট্রাকশন ব্যবসা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ উদ্যোক্তা।
জানতে চাইলে ইমরান বলেন, বেঁচে থাকার জন্য ব্যবসা জরুরি। তবুও কেন জানি মনে হয় আমার কাজ ব্যবসা করা নয়-আমার কাজ সেবা করা। সে কারণে ব্যবসা ছেড়ে দিয়ে সাদ্দাম হোসেন, মো.আলাউদ্দিন ও আমি-আমরা তিন বন্ধু মিলে শুরু করলাম স্পিকার্স কাউন্সিল ফাউন্ডেশন। ব্রিটিশ কাউন্সিলর বিজনেস পার্টনার হিসেবে স্পিকার্স কাউন্সিল সুনামের সাথে কাজ শুরু করলো ২০১২ সালে। আই.ই.এল.টি.এস এবং এপি.টি.আই.এস’র টেস্টিং ভ্যেনুর কার্যক্রম স্পিকার্স কাউন্সিলের মাধ্যমে চট্টগ্রামে চালু হয় বলেও জানান ইমরান।
ইমরান আরও বলেন, প্রায় দশ হাজারবর্গফুটের মতো জায়গা নিয়ে গড়ে ওঠা স্পিকার্স কাউন্সিল’র চট্টগ্রাম ছাড়িয়ে রাজধানীতে কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিয়েছে। কয়েক মাসের মধ্যে ঢাকার ধানমন্ডি ও উত্তরাতে আমাদের আরও নতুন দুটি শাখা হবে। জানান ইমরান।
তিনি বলেন, স্পিকার্স কাউন্সিল থেকে এ পর্যন্ত বিভিন্ন বিভাগে (আইএলটিএস, স্পোকেন ইংলিশসহ বিজনেস ইংলিশ) প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী নিজেকে পরিবর্তনের সুযোগ পেয়েছে। যা যেকোনো শিক্ষ প্রতিষ্ঠানের জন্য গর্বের। অনেক উচ্চশিক্ষিত মানুষও ইংরেজিতে অনেক দুর্বল। আমাদের কাজ হচ্ছে তাদেও সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলতে সাহায্য করা। বলেন ইমরান আহমেদ। তিনি আরও বলেন, স্পিকার্স কাউন্সিল এর সহযোগী প্রতিষ্ঠান এডোস্টেশন থেকে পড়ালেখা করতে বিদেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছি আমরা।
১৯৮২ সালের পহেলা জুলাই চট্টগ্রামের পাথরঘাটায় রাজনৈতিক বনেদী পরিবারের জন্ম ইমরান আহমেদ-এর। পিতা বনেদী ব্যবসায়ী আলহাজ সাগীর আহমেদ চট্টগ্রামের বহুল পরিচিত জাহানারা জুয়েলার্সের কর্ণধার। জুয়েলারি ও আবাসিক হোটেল ব্যবসায়ী হিসেবে স্বনামে খ্যাতি রয়েছে সাগীর আহমেদ’র। মা-রাজিয়া সুলতানা খানম, গৃহিণী। একবোন ও দুই ভাইয়ের মধ্যে বড় তিনি। ছোটবোন ফারহানা সুলতানা খানম প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ছোটভাই মঈন উদ্দিন আহমেদ চিশতি পড়েন ৮ম শ্রেণিতে।
আলাপচারিতায় ইমরান বলেন, নগরীর পাথরঘাটা কনভেন্ট স্কুলে পাঠশালার হাতেখড়ি। পরে সেন্ট প্ল্যাসিডস হাইস্কুল থেকে ১৯৯৮ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ২০০০ সালে এইচএসসি এবং ২০০২ সালে বি.কম সম্পন্ন করি। প্রিমিয়ার ইনিভার্সিটি থেকে ২০০৫ সালে এমবিএ সম্পন্ন করেন স্পিকার্স কাউন্সিলের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আলোছড়ানো তরুণ এই উদ্যোক্তা।
ইমরান বলেন,পারিবারিক ভাবেই সেবার মানসিকতা নিয়ে বড় হয়েছি। আমার নানা জাকারিয়া ব্রাদার্স’র কর্ণধার ও বাংলাদেশের বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব মুহাম্মাদ জাকারিয়া। দাদা ছিলেন চট্টগ্রাম ২২ মহল্লার সর্দার কোহিনূর গ্রুপ ও কোহিনূর জুয়েলার্সের স্বত্বাধিকারী।
রেড ক্রিসেন্ট, লিও ক্লাব অব অ্যাকশন সিটি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইমরান আহমেদ । এছাড়া কো- চেয়ারম্যান, ব্রাদার্স ইউনিয়ন হকি ক্লাব এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ হিউমান রাটস কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন।
মায়ের অনুপ্রেরণাতে এতোদূর এসেছেন জানিয়ে তিনি আরও বলেন, সব সময় দুটি জিনিস মেনে চলেছি। এক. বড় হতে হলে স্বপ্ন দেখতে জানতে হয়। অবশ্য সব স্বপ্ন পূরণ হবে এমন বাধ্যবাধকতা নেই। যদি সে স্বপ্নের ৬ থেকে ৭০ ভাগও পূরণ হয় তাহলেই মানুষের জীবন বদলে যায়। দুই. ব্যবসা করতে সব সময় মূলধন লাগে তা নয়-স্বপ্ন ও সাহস লাগে। ইমরান বলেন, আমি যে কাজই করি না কেন তা সুনামের সাথে নৈতিকতা ধরে রেখেই করি।