সংবাদমাধ্যমের প্রাণ হবে তৃণমূলের খবর!
হাকিম মোল্লা : ফিচার কিংবা বিশ্লেষণধর্মী সাক্ষাৎকার লেখাতে মুন্সিয়ানার ছাপ ছিলো স্পষ্ট। সেই মুন্সিয়ানার তেজেই নজরে পড়েন চট্টগ্রামের তুখোড় লেখিকা দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ-সম্পাদক ডেইজি মওদুদ এর। ডেইজি আপা আমাকে একুশে বইমেলায় পাঠাতেন। প্রতিদিন বইমেলা থেকে ফিরে এসে রিপোর্ট লিখে জমা দিতাম। সেই রিপোর্ট ডেইজি আপা সম্পাদনা করে পরের দিন পূর্বকোণে ছাপাতেন-জানালেন নব্বই দশকে আঞ্চলিক দৈনিক ‘বাংলাদেশের স্বাধীনতা’ পত্রিকায় সহ-সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় সাংবাদিক নেত্রী লতিফা আনসারী রুনা।
আলাপচারিতায় তিনি বলেন, একসময় সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক যুগান্তর পত্রিকায় যোগ দিই। পরে ২০০৫ সালে ‘আমার দেশ’ পত্রিকাতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিই। ২০০৯ সালে যমুনা টেলিভিশনে সাংবাদিকতা করার মধ্য দিয়ে টিভি সাংবাদিকতার শুরু আমার। ২০১১ সালে মাছরাঙা টেলিভিশনে যোগ দিই। সেখান থেকে চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিই দীপ্ত টেলিভিশনে।
কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি, ওমরগণি এম ই এস কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ১৯৯৯ সালে বিএ সম্পন্ন করে ২০০৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন করেন চট্টগ্রামের তেজদীপ্ত এই নারী সাংবাদিক। তার আগে ২০০২ সালে বঙ্গবন্ধু ল টেম্পল কলেজ থেকে সম্পন্ন করেন এল.এল. বি।
ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন রুনা। চট্টগ্রাম কলেজে ও বঙ্গবন্ধু ল টেম্পল কলেজে পড়াকালীন সময়ে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাস, রাবার বুলেট উপেক্ষা করে যখন সাংবাদিকরা ছবি তুলতো তখন নিজেকে সেই জায়গায় কল্পনা করতেন তিনি। রুনা বলেন, মূলত ফটো সাংবাদিকদের দেখেই আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা জেগেছিল মনে। সেইসময় ফটো সাংবাদিক রূপম চক্রবর্তী, লেখাতে মুন্সিয়ানার ছাপ ছিলো স্পষ্ট। সেই মুন্সিয়ানার তেজেই নজরে পড়েন চট্টগ্রামের তুখোড় লেখিকা দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ-সম্পাদক ডেইজি মওদুদ এর। ডেইজি আপা আমাকে একুশে বইমেলায় পাঠাতেন। প্রতিদিন বইমেলা থেকে ফিরে এসে রিপোর্ট লিখে জমা দিতাম। সেই রিপোর্ট ডেইজি আপা সম্পাদনা করে পরের দিন পূর্বকোণে ছাপাতেন-জানালেন নব্বই দশকে আঞ্চলিক দৈনিক ‘বাংলাদেশের স্বাধীনতা’ পত্রিকায় সহ-সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় সাংবাদিক নেত্রী লতিফা আনসারী রুনা।
আলাপচারিতায় তিনি বলেন, একসময় সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক যুগান্তর পত্রিকায় যোগ দিই। পরে ২০০৫ সালে ‘আমার দেশ’ পত্রিকাতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিই। ২০০৯ সালে যমুনা টেলিভিশনে সাংবাদিকতা করার মধ্য দিয়ে টিভি সাংবাদিকতার শুরু আমার। ২০১১ সালে মাছরাঙা টেলিভিশনে যোগ দিই। সেখান থেকে চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিই দীপ্ত টেলিভিশনে।
কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি, ওমরগণি এম ই এস কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ১৯৯৯ সালে বিএ সম্পন্ন করে ২০০৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন করেন চট্টগ্রামের তেজদীপ্ত এই নারী সাংবাদিক। তার আগে ২০০২ সালে বঙ্গবন্ধু ল টেম্পল কলেজ থেকে সম্পন্ন করেন এল.এল. বি।
ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন রুনা। চট্টগ্রাম কলেজে ও বঙ্গবন্ধু ল টেম্পল কলেজে পড়াকালীন সময়ে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাস, রাবার বুলেট উপেক্ষা করে যখন সাংবাদিকরা ছবি তুলতো তখন নিজেকে সেই জায়গায় কল্পনা করতেন তিনি। রুনা বলেন, মূলত ফটো সাংবাদিকদের দেখেই আমার সাংবাদিক হওয়ার ইচ্ছা জেগেছিল মনে। সেইসময় ফটো সাংবাদিক রূপম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, তখনকার দৈনিক আজাদীর তাপস বড়–য়াই ছিলো চট্টগ্রামের জনপ্রিয় ফটো সাংবাদিকদের মধ্যে অন্যতম। তাদের দেখেই আমি আজ সাংবাদিক। বলেন লতিফা আনসারী রুনা।
তিনি আরও বলেন, তখনকার সময় দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক ছিলেন নাসির উদ্দিন চৌধুরী। তিনিও বিভিন্ন সময় সাহস জুগিয়েছেন আমাকে। নাসির ভাই বলতেন, রুনা সাংবাদিকদের একরোখা সাহসী হতে হয়।
রুনা বলেন, ইরানের বংশধর ছিলেন আমার পূর্বপুরুষ। কক্সবাজারের রামুতে ধর্মপ্রচার করতে এসে সেখানেই বসতি গড়েন কোনো এক সময়। রুনা বলেন, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছি। মা-ই মূলত আমার সব। পড়াশোনা থেকে শুরু করে সাংবাদিক হয়ে ওঠা সব ক্ষেত্রেই মায়ের অবদান।
এলাকার মধ্যে সড়ক সংস্কার থেকে শুরু করে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রত্যক্ষভাবে কাজ করছেন তিনি। জনসাধারণের স্বার্থে তার সক্রিয় ভূমিকা সাদরে গ্রহণ করেছেন এলাকাবাসী।
সাংবাদিক নেত্রী হিসেবে কাজ করতে কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, সংগঠনের সঙ্গে থাকায় পছন্দ অপছন্দ সব ধরনের কাজই তাকে করতে হয়। সাংবাদিক সহকমীরা যেহেতু ভোট দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন সে কারণে সংগঠনের প্রতি দায়বদ্ধতাও অনেক। জানান এই সাংবাদিক নেত্রী।
বিএনপির নাসিমন ভবনের সামনে তাকে বেশ কয়েকবার ককটেল হামলার সম্মুখীন হতে হয়েছে। কলেজে ককটেল হামলা চালানো হয়। হাটহাজারীতে হেফাজতের হামলার শিকার হতে হয়। সব ঝুঁকি মাথায় নিয়ে আজ আমি সাংবাদিক রুনা।
রুনা বলেন, ইচ্ছা আছে তৃণমূলের খবরকে প্রাধান্য দিয়ে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠা করা। যেখানে সাধারণ মানুষ কথা বলার সুযোগ পাবে। তৃণমূলের সংবাদই সাংবাদ মাধ্যমের প্রাণ-হোক তা সংবাদপত্র কিংবা টেলিভিশন। জানান রুনা।
২৫ জুলাই ১৯৭৯ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন লতিফা আনসারী রুনা। বাবা মৃত ফাররুখ আহমেদ আনসারী, মায়ের নাম নুরুর নাহার। নগরীর কাতালগঞ্জের আব্দুল্লাহ সড়কের কাপাসগোলা মুন্সিপুকুর পাড়ে নাহার মঞ্জিলে ৪ ভাই এক বোন ও মাকে নিয়েই বসবাস করেন তিনি। একমাত্র সন্তান আলিফ আয়মান মাহিনকে নিয়েই তাঁর সংসার। মাহিন এখন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।