সবাইকে শুভ নববর্ষ,
বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ এখন আর নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্টির একক উৎসব নয়। সময়ের বিবর্তন এবং কালের ধারাবাহিকতায় বৈশাখি উৎসব পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। সেকারণে বাংলা বর্ষ বরণ উৎসবের পরিধি ও গ্রহণযোগ্যতা বেড়েছে অনেক গুণ।
এক সময় ছিলো নববর্ষের এই উৎসবকে একটি নির্দিষ্ট ধর্মের সংস্কৃতি হিসেবে গণ্যকরা হতো। কিন্তু সময়ের বিবর্তনে সে উৎসব পরিণত হয়েছে দেশের সর্ববৃহৎ উৎসবে।
বাঙালীর বৃহত্তম এই উৎসব বাংলা নববর্ষ ১৪২৩ সনকে সামনে রেখে প্রকাশিত হলো চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা।
ক্লিকের প্রথম সংখ্যা থেকেই আমাদের নিরন্তর চেষ্টা ছিলো গুণগতমান সমুন্নত রেখে চট্টগ্রাম থেকে ভালোমানের একটি লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন প্রকাশ করা। অনেক প্রতিকূলতার মধ্যেও আমাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।
ইতোমধ্যে www.theclickmagazine.net নামে ক্লিকের ওয়েব ভার্সন চালু করা হয়েছে। এখন নিয়মিত ম্যাগাজিনের পাশাপাশি ক্লিকের ওয়েব পোর্টাল আপডেট হবে প্রতিনিয়ত। পাওয়া যাবে কর্পোরেট ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সব খবর।
ক্লিকের প্রথম সংখ্যা ছিলো পুরোপুরি ফ্যাশন নির্ভর আর দ্বিতীয় সংখ্যায় আমরা চেষ্টা করেছি চট্টলার কৃতিমান সাত বীরের আত্মজীবনী পাঠকদের সামনে তুলে ধরতে-তাঁদের কাজের সম্মান জানাতে।
আমরা বিশ্বাস করি কাজের স্বীকৃতি মানুষের মধ্যে ভালোকাজ করার আগ্রহ বাড়িয়ে দেয় অনেক গুণ।
এবার ক্লিকের তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো বাঙালীর সার্বজনীন উৎসব বৈশাখকে ঘিরে। সেকারণে এই সংখ্যাতে পূনরায় প্রাধান্য পেয়েছে ফ্যাশন।
চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনাদের তৈরী করা নানান রঙের-নানান ঢংয়ের পোশাকের ফটোশ্যুট দিয়ে সাজানো হয়েছে ক্লিকের বৈশাখি সংখ্যা। এ সংখ্যাতেও প্রাধান্য পেয়েছে চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার ও মডেলরা।
প্রিয় পাঠক, আমরা বিশ্বাস করি, ক্লিক হচ্ছে স্বপ্ন পূরণের সিঁড়ি। সেকারণে ক্লিকের প্রতিটি সংখ্যায়-ম্যাগাজিনের প্রতিটি পাতায় অগ্রাধিকার পায় চট্টগ্রামের ডিজাইনার, শিল্পী, মডেল, ব্যাক্তি, কৃষ্টি ও সংস্কৃতি।
অগ্রাধিকার পায় চট্টগ্রামের এগিয়ে যাওয়ার গল্প। আমাদের লক্ষ্য একটাই ,আমরা হারতে আসিনি-শত বাঁধার সাথে যুদ্ধ করে চট্টগ্রামের প্রকাশনাকে আরও সম্বৃদ্ধ করতে আমাদের এই পথ চলা।
আপনারা সবাই ভালো থাকবেন-ভালো রাখতে চেষ্টা করবেন আশে পাশের সবাইকে সে প্রত্যাশা রইলো।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।