সবাই মিলে চেষ্টা করলে এগিয়ে যাবে দেশ,এগিয়ে যাবে চট্টগ্রাম-আ জ ম নাছির
:: সবাই মিলে চেষ্টা করলে দেশ এগিয়ে যাবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, যাঁরা দেশকে ভালোবেসে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্যোগ অনন্য,অসাধারণ। তিনি বলেন, কর্মের স্বীকৃতি কাজ করার উৎসাহ বাড়ায়।
সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত ‘ক্লিক চট্টলার বীর ও তারুণ্যে কা-ারি ২০১৮ সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সিটি মেয়র প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন এই দেশটি আমাদের, দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে সবাইকে। চিন্তাগত পার্থক্য থাকতে পারে তবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে,এগিয়ে যাবে আমাদের চট্টগ্রাম।
ক্লিক ম্যাগাজিনের উপদেষ্টা রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম রেঞ্চ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগমসহ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ক্লিকের এই আয়োজনের প্রশংসা করে বলেন, কৃতিমানগণ সম্মাণনা পেয়ে অনুধাবন করেন তাঁরা সমাজের জন্য অবদান রাখতে পেরেছেন। তাঁরা কাজে অনুপ্রেরণা পান। তিরি আরও বলেন, যারা চট্টগ্রামকে ভালোবেসে কাজ করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এই উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভুমিকা রাখবে। কারণ আমি বিশ^াস করি চট্টগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, দেশের প্রতি ভালোবাসা না থাকলে আমরা বেশিদূর এগোতে পারবোনা। দেশ কে ভালোবাসতে পারলেই কেবর দেশের উন্নয়ন সম্ভব।
২০১৮ সালের ক্লিক চট্টলার বীর সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, একুশে পদক প্রাপ্ত ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা, শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারি শফি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী ও শিল্পপতি এম এ মোতালেব।
২০১৮ এর ক্লিক তারুণ্যের কা-ারি সম্মাননা প্রাপ্ত তরুণরা হলেন, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, দীপংকর দাশ, সামি আহমেদ, শাহাদাৎ হোসেন চৌধুরী বাবু ও এ এস এম নাসির উদ্দীন ফাহিম।
ক্লিক ম্যাগাজিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত বলেন, ক্লিক পরিবারের নির্মল আয়োজন আমাকে স্মরণ করিয়ে দিয়েছে দেশের জন্য আমাকে আরও বেশি কাজ করতে হবে। একুশে পদক প্রাপ্ত ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, দেশেকে ভালোবেসে কাজ করার মধ্যে যে তৃপ্তি পাওয়া যায সে তৃপ্তি অন্য কোনো কাজে পাওয়া যায় না।
স্বাগত বক্তব্যে ক্লিক ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ রোম্মান আহমেদ বলেন, ২০১৫ সালের ১৫ জনু থেকে চট্টগ্রামে পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ক্লিক। ওই বছর থেকেই প্রতি ডিসেম্বর মাসে ‘চট্টলার বীর’ সম্মাননা প্রদানের মাধ্যমে ক্লিক পরিবার সে সব সংগ্রামী, লড়াকু সৈনিককে শ্রদ্ধাভরে স্মরণ করে কৃতজ্ঞচিত্তে।
ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, আমাদের ভাবনায় চট্টলার বীর তাঁরাই যারা একাত্তর পরবর্তি সময়ে এই চট্টগ্রাম-আমার চট্টলাকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করছেন, লড়াই করছেন প্রতিকুলতা ও নানান প্রতিবন্ধকতার সাথে। যাঁরা তাদের কর্মের আলোক ধাঁরায় সাধারণ মানুষ থেকে নিজ গুণে হয়ে উঠছেন অসাধারণ ও অনন্য- আমাদের কাছে তাঁরাই চট্টগ্রামের অগ্রদ্যূত,চট্টলার বীর।
একই সাথে যে সব তরুণ আমাদের চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে নানান ভাবে অবদান রাখছেন তাঁদেরকের তারুণ্যের কা-ারী হিসেবে আখ্যায়িত করে তাঁদেরও সম্মাননা জানাচ্ছে ক্লিক পরিবার। দুই প্রজন্মের লড়াকুদের এক মঞ্চে এনে সম্মাননা জানানোর উদ্যোগ অনেক কষ্টসাধ্য হলেও ২০১৫ সাল থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে সফলতার সাথে এই আয়োজন সম্পন্ন করছে ক্লিক। আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও আকুণ্ঠ সমর্থন থাকলে ক্লিকের এই উদ্যোগের ব্যপ্তি শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের সফল ব্যক্তির হাতে পৌঁছে যাবে।
ক্লিক চট্টলার বীর২০১৮ অনুষ্ঠানের সভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, এই চট্টগ্রামকে আজকের চট্টগ্রামে রূপান্তরিত করতে একজন কৃষকের যেমন অবদান রয়েছে ঠিক তেমনি অবদান রয়েছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকুরীজীবী, সাংবাদিক,আইনজ্ঞ, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের। যিনি এই নগরে ঠেলাগড়ি চালিয়ে জীবন যাপন করেন তিনিও কিন্তু পরোক্ষভাবে এই চট্টগ্রামকে ঠেলে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন মানুষের ব্যক্তি ও সমষ্টিগত উদ্যোগ এই চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাবে অনেকদূর।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান ছাড়াও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য ফ্যাশন শো পরিবেশিত হয়েছে। নৃত্য শিল্পী ও ফ্যাশন কোরিওগ্রাফার অনন্য বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন প্রায় দুই শতাধীক নৃত্য শিল্পী ও র্যাম্প মডেল।