লিডসম্পাদকীয়

সম্পাদকীয়

অপারেশন জ্যাকপটের অন্যতম কমান্ডো শাহ আলম বীরউত্তম। বাবার চাকরির সূত্রে ১৯৫৪ সালে তিনি আসেন পিতার কর্মস্থল চন্দ্রঘোনায়। সেখানেই তাঁর শৈশব, কৈশোর আর যৌবনের উচ্ছল, উদ্দাম দিনগুলো কেটেছে। কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং রাঙ্গুনিয়া কলেজ থেকে ১৯৬৯ সনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন ১৯৬৯-৭০ সেশনে।

’৭১ এর ৭ মাচ রাতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চলে যান চন্দ্রঘোনায়। চন্দ্রঘোনা-কাপ্তাই এলাকার ছাত্র-জনতাকে সংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধে অংশ গ্রহনের জন্য। ১২ এপ্রিল সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতের উদ্দেশ্যে চন্দ্রঘোনা ত্যাগ করে ত্রিপুরার অমপিনগর ক্যাম্পে পৌঁছেন।

ভারতীয় নৌ-বাহিনীর কমান্ডার এম.এন সামন্তের প্রত্যক্ষ সাহায্যে ৩৫০ জন বাঙালি যুবককে ‘নৌ-কমান্ডো ট্রেনিং’ প্রদানের জন্য মনোনীত করে। ডা. শাহ আলম ছিলেন তাঁদেরই একজন। মুক্তিযুদ্ধে বীরত্বের পুরস্কার হিসেবে ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন ডা. শাহ আলম। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৭ মে ১৯৮৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা যুদ্ধের মহান এই যোদ্ধার মৃত্যু হয় মাত্র ৩৭ বছর বয়সে।

ডা. শাহ আলম (বীরউত্তম) সময়ের সাহসী সন্তান। মুক্তিযুদ্ধের এই মহান সৈনিকের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তাঁর শৈশবের সেই তীর্থভূমিতে এখনো পর্যন্ত কোনো স্থাপনা গড়ে ওঠেনি। যে কারণে ডা.শাহ আলমের বীরত্বের কথা ভুলতে বসেছে তরুণ প্রজন্ম।

ক্লিক পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি, ডা.শাহ আলম (বীরউত্তম) এর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কর্ণফুলী পেপাার মিলস্ এলাকা বা কাপ্তাই অঞ্চলে যে কোনো স্থাপনা গড়ে তোলা হোক। মুক্তিযুদ্ধ তথা জ্যাকপট অপারেশনের এই অগ্র নায়কের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এর কোনো বিকল্প নেই।

দুই.
আমাদের ভাবনায় চট্টলার বীর তাঁরাই যারা একাত্তর পরবর্তি সময়ে এই চট্টগ্রাম-আমার চট্টলাকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করছেন, লড়াই করছেন প্রতিকুলতা ও নানান প্রতিবন্ধকতার সাথে। যাঁরা তাদের কর্মের আলোক ধাঁরায় সাধারণ মানুষ থেকে নিজ গুণে হয়ে উঠছেন অসাধারণ ও অনন্য- আমাদের কাছে তাঁরাই চট্টগ্রামের অগ্রদ্যূত,চট্টলার বীর।

২০১৫ সালের ১৫ জনু থেকে চট্টগ্রামে পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ক্লিক। ওই বছর থেকেই প্রতি ডিসেম্বর মাসে ‘চট্টলার বীর’ সম্মাননা প্রদানের মাধ্যমে ক্লিক পরিবার সে সব সংগ্রামী, লড়াকু সৈনিককে শ্রদ্ধাভরে স্মরণ করে কৃতজ্ঞচিত্তে।

একই সাথে যে সব তরুণ আমাদের চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে নানান ভাবে অবদান রাখছেন তাঁদেরকের তারুণ্যের কা-ারী হিসেবে আখ্যায়িত করে তাঁদেরও সম্মাননা জানাচ্ছে ক্লিক পরিবার। দুই প্রজন্মের লড়াকুদের এক মঞ্চে এনে সম্মাননা জানানোর উদ্যোগ অনেক কষ্টসাধ্য হলেও ২০১৫ সাল থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে সফলতার সাথে এই আয়োজন সম্পন্ন করছে ক্লিক।

আমি আশাকরি , সবার সহযোগিতা ও আকুণ্ঠ সমর্থন থাকলে ক্লিক পরিবার এই উদ্যোগের ধারাবাহিতা রক্ষা করবে ইনশাআল্লাহ । সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন । সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছ।

জালালউদ্দিন সাগর
সম্পাদক.ক্লিক