‘‘সুপ্ত প্রতিভা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়’’

ক্লিক প্রতিবেদক :: সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যে সুপ্ত কিছু প্রতিভা থাকে-সে সব প্রতিভাকে জাগিয়ে তুলতে পারলে সামনের দিকে যাওয়া সম্ভব।
গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার বিকালে নগরীর শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারীতে চট্টগ্রামের প্রথম লাইফ ষ্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের উদ্যেগে “ ক্লিক মডেল হান্ট” ২০১৬ অডিশনের প্রথম রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
ক্লিকের উপদেষ্টা ও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চিত্রশিল্পি সুব্রত বড়–য়া রণী, বেসরকারী ভিডিও চ্যানেল আর টিভি’র ব্যুরো প্রধান সারোয়ার আলম বাবু, ফ্যাশন ডিজাইনার কাজী শাহতাজ মুনমুন, নূজরাত নূয়েরী কৃষ্টি, এইচ এম ইলিয়াস, নাট্য নির্মাতা সাইফুল আলম বাবু। 
বিশেষ অতিথি কবি রাশেদ রউফ বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন তারা যেমন ভাগ্যবান-ঠিক তেমনি যারা হেরে যাবেন তারাও ভাগ্যবান। তিনি বলেন হেরে যাওয়া মানে নতুন করে চলতে শেখা।
বিশেষ অতিথি সুব্রত বড়–য়া রনী বলেন, নিজের মধ্যে লুকানো প্রতিভাকে এগিয়ে তুলতে পারলে জীবনের পথ খুজে পাওয়া সম্ভব।তিনি আরও বলেন, আজকে যারা কষ্ট সহ্যকরে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন তারা নিজেদের নতুনভাবে খুঁজে পাওয়া পাবেন বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন আপনারা যারা কষ্ট সহ্য করে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন তারা নিজেদের নতুন ভাবে চেনার সুযোগ পাবেন।
ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, চট্টগ্রাম থেকে তরুন প্রতিভাববান নাট্য শিল্পী ও মডেল খুঁজে বের করতে আমাদের এই আয়োজন। যারা এই প্রতিযোগীতার মাধ্যমে নিজেদের প্রমান করতে পারবেন তারা ফ্যাশন মিডিয়া নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। তিনি জানান, বেশ কয়েকটি প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে চেষ্টা করছেন মডেল খুজেঁ বের করার চেষ্টা করছে ক্লিক।
তরুন প্রতিযোগিদের উদ্দেশ্য করে রওশন আরা চৌধুরী বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার এখনই সময় । তিনি বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা ও পরিশ্রমের বিকল্প নেই ।
পরিচিতি পর্বের পর চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় দেড় শতাধীক প্রতিযোগী ক্লিক মডেল হান্ট প্রতিযোগিতার প্রাইমারি সিলেক্শন রাউন্ডে অংশ গ্রহন করেন ।