হ্যামার স্ট্রেংথ’র ভিন্নধর্মী আয়োজন আজ !

ক্লিক প্রতিবেদক :: ভিন্নধর্মী আয়োজন নিয়ে এবার দর্শকদের সামনে আসছে চট্টগ্রামের সর্বাধুনিক বৃহত্তর ফিটনেস সেন্টার হেমার স্ট্রেংথ। ফিটনেস সেন্টারের সদস্যদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যা সাতটায় নগরীর জামালখান সড়কস্থ রীমা কনেভেনশন হলে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে লাইফস্টাইল শো ও শরীর গঠনমুলক প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্রেংথ-২০১৬।’
দেশের বৃহত্তম জিম- চট্টগ্রামের হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টার নিজেদের সদস্যদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গতকাল ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে নগরীর দুই নম্বর গেইটস্থ বেলপেপার রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হ্যামার স্ট্রেংথ জিম-এর চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ। তিনি বলেন, শুধু চট্টগ্রামেই নয় দেশে প্রথমবার আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগীতার আয়োজন করেছে হ্যামার স্ট্রেংথ ।
মিস্টার হ্যামার স্ট্রেংথ-২০১৬, মিস হ্যামার স্ট্রেংথ-২০১৬, মিস্টার হ্যান্ডসাম, মিস ফটোজেনিক, বেস্ট স্মাইল, মিস্টার বিগেস্ট ওয়েট লুজার এবং মিস বিগেস্ট ওয়েট লুজার শিরোনামে ৭টি ক্যাটাগরিতে ৭ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এছাড়া অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা ছাড়াও রয়েছে অংশগ্রহণকারী প্রতিযোগিদের র্যাম্প ওয়াক, সেলিব্রেটি র্যাম্প ওয়াক, মিউজিক, ডান্স এবং ডিজেসহ নানান আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট টেলিভিশন উপস্থাপিকা ও মডেল শারমিন লাকী, টিভি উপস্থাপিকা পারিহা লিমা, চট্টগ্রামের দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার আহমেদ নেওয়াজ, বডি বিল্ডার ও সাবেক ‘মিস্টার বাংলাদেশ’ হিটম্যান হার্ট।
প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার হিসেবে খেতাব, ক্রেস্ট, ক্রাউন ছাড়াও, ঢাকা-মালয়েশিয়া-ঢাকা, চট্টগ্রাম-কোলকাতা-চট্টগ্রাম এয়ার টিকেট, টিভি কমার্শিয়ালে মডেল হওয়ার সুযোগসহ দেয়া হবে আকর্ষনীয় পুরস্কার।
প্রতিযোগিতায় স্পন্সর ও সহযোগিতায় রয়েছে, দৈনিক আজাদী, এস এ টিভি, এইচএসএটি কন্টেইনার ইয়ার্ড, সেরি মেচান ট্রাভেলস লি., এসএআরবি ইন্টেরিয়র, ম্যানহুড, এলভিয়ন ফার্মাসিউটিক্যালস, চিটাগং কমিউনিকেশন লিমিটেড-সিসিএল, ভিনয় ফ্যশন, কিচেন হোম, মামিয়া মিনারেল ওয়াটার, বেলপেপার রেস্টুরেন্ট, গ্রেভি ডাইন রেস্টুরেন্ট, আফগান রেস্টুরেন্ট, হাবিব তাজকিরাজ, হ্যালো ওয়ার্ল্ড, ডিটুআর, ইরান্তে, মোস্তফা হাকিম সিমেন্ট।
অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে রুম্মান আহমেদ বলেন, হ্যামার স্ট্রেংথ এ শরীর চর্চার মাধ্যমে নিজেদের শরীর গঠন ও স্মার্টনেস ফিরিয়ে এনে নিজেকে সুস্থ ও সুন্দর মানুষ হিসেবে তৈরি করেছেন এমন অর্ধশত দেশী-বিদেশী তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।