মুখোমুখিলাইফস্টাইললিড

মডেলিং আর অভিনয়ে ‘ফামিন’

ক্লিক প্রতিবেদক :: চোখেমুখে খুশির ঝিলিক। অনেকটাই চটপটে। আনন্দের মাধ্যমে নিজের ইচ্ছামতো ঘুরে-ফিরে কল্পনার ফানুস উড়ায়  সে। শখ তার অভিনয় ও মডেলিংয়ে।
পুরো নাম ফারহান  ফেরদৌস ফামিন। ‘ফামিন’ নামেই পরিচিত। নিয়মিত স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। মনোযোগ দিয়ে পড়ালেখার পাশাপাশি করছেন মডেলিং আর অভিনয়ও। 

ইতোমধ্যে  বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছে। এছাড়াও  দেশের খ্যাতনামা  পোশাক ব্র্যান্ড আড়ং, সাদাকালো, স্বদেশপল্লীসহ চট্টগ্রামের জনপ্রিয় ফ্যাশন হাউজ রওশনস বুটিকস’র মডেল হয়েছে ফামিন।  গত ২৫ মে  নগরীর পাচঁতারকা হোটেল রেডিসন ব্লু-তে প্রথমআলো ঈদ ফ্যাশন প্রতিযোগীতায় ২০১৭ এ র‌্যাম্প কিউতে মঞ্চে হাটেন ক্ষুদে এই শিল্পি।

২০১২ সালের ০১ অক্টোবর জন্ম তার।  বাবা ফেরদৌস শিপন  পেশায় সাংবাদিক।  মা শবনম মুশতারী লাভলী গৃহিণী। বর্তমানে নগরীর ওয়াসা হাইলেভেল রোড এলাকায় বসবাস করে ফামিন। নগরীর এফএম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের  কেজি শ্রেণীতে পড়াশোনা করে। নগরীর একটি শিশুরাজ্য হিসেবে খ্যাত ছোটদের বেসরকারি সাংস্কৃতিক একাডেমি চট্টলকুঁড়িতে অভিনয় ও মডেলিংয়ে হাতেখরি ফামিনের।

অবসরে ছবি আঁকতে আর টিভিতে কার্টুন  দেখতে ভীষণ পছন্দ করে তুলা রাশির এই ক্ষুদে শিল্পি। খুনসুটি করতেও ভীষণ মজা পায় সে। বড় হয়ে  সে  ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন  দেখে।