মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

সঙ্গীত গুরুমুখী বিদ্যা মিহির লালা

জাহিদ হাসান সবুজ : সঙ্গীত ও তাঁর ইতিহাস লিখ্তে বসলে, এই ক্ষুদ্র মানবজীবনে সম্ভব নহে। সঙ্গীত অত্যন্ত সাধনার, চর্চা ও পরিচর্যার বিষয়। ওস্তাদ আলাউদ্দিন খা’র ভাষায় সঙ্গীত হলো, ‘মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জল ছোঁয়া ও বালি নিয়ে খেলা মাত্র। যাকে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়।’ মহাসমুদ্রের এই বিশালতায় সঙ্গীতকে অবগাহন করার জন্য কঠিন সাধনা ব্রত ও মহা যজ্ঞের প্রয়োজন। কথাগুলো বলছিলেন আর্য্য সঙ্গীত সমিতি ও সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ চট্টগ্রাম’র অধ্যক্ষ ওস্তাদ শ্রী মিহির লালা।

মিহির লালা এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এবং অসংখ্য শিল্পীর ওস্তাদ। সঙ্গীত সাধনায় অর্ধশত বছরের বেশি সময় পার করা এই সাধক বলেন, আমার সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ আবু বক্কর সিদ্দিকী হলেও পরবর্তীতে যাঁদের সান্নিধ্য পেয়েছি তাঁরা হলেন, মরহুম ওস্তাদ ফজলে হক, প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়–য়া, প্রয়াত প-িত নারায়ণ চন্দ্র বসাক, প্রয়াত ওস্তাদ বারীন মজুমদার, মরহুম ওস্তাদ মাকসুদ আলী খাঁ, মরহুম ওস্তাদ জাকির হোসেন, মরহুম ওস্তাদ মনজুর হোসেন খাঁ, মরহুম ওস্তাদ আমানত আলি খাঁ, তদীয় ছোট ভাই ওস্তাদ ফাতেহ আলি খাঁ, প্রয়াত প-িত প্রফুল্প কুমার সেন। আমি যাঁদের সাহচর্যে সংগীত চর্চার সুযোগ পেয়েছি তাঁরা সবাই ভারতীয় উপমহাদেশে শাস্ত্রীয় জগতের উজ্জ¦ল নক্ষত্র। স্বনামে পরিচিত।

সঙ্গীতে গুরুর ভূমিকা উল্লে­খ করতে গিয়ে তিনি বলেন, সঠিক শিক্ষা, অধ্যবসায় ও সাধনার দ্বারা কিছুটা সঙ্গীত আস্বাদন করা যায় কিন্তু পরিতৃপ্ত হওয়া অনেক কঠিন। তার জন্য প্রয়োজন সঠিক ওস্তাদ। যাঁরা গুণীজনের সান্নিধ্য লাভ করেছেন তাঁরা ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল থেকে পরম্পরায় সেই পদাঙ্ক অনুসরণ করেই প্রতিষ্ঠা লাভ করেছেন।

তিনি আরও বলেন, সঙ্গীত এই আক্ষরিক শব্দটার মধ্যে যেই বিশালতা গভীরতা আছে তা একমাত্র তাঁরাই অনুধাবন করবেন, যাঁরা সঙ্গীত সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। সঙ্গীত শিখতে হলে সঙ্গীতকে জানতে হবে। গীত, বাদ্য ও নৃত্য এই তিন ললিতকলার একত্র সন্নিবেশকে সঙ্গীত বলে। সপ্তস্বরের সাধনায় শুরু হয় সঙ্গীতের পথচলা। সঙ্গীতে পুঁথিগত বিদ্যার চেয়ে গুরুমুখী বিদ্যার প্রাধান্য বেশি। গুরুমুখী সঠিক শিক্ষা না হলে সঠিক সঙ্গীত গুরু বা ওস্তাদের সংস্পর্শে না আসলেও প্রকৃত সঙ্গীতশিল্পী হওয়া যায় না। জানান ওস্তাদ মিহির লালা।

তিনি বলেন, এই শিক্ষায় পুঁথিগত বিদ্যায় মেধার বিকাশ ঘটে বটে কিন্তু স্বর সাধনায় সুরের গুরু-ওস্তাদের অনুসরণে ও সঠিক পথের সন্ধান লাভ করতে হয়। মেধা বিকাশ লাভের সাথে সাথে প্রচুর শ্রুতিবিদ্যার দ্বারা সঙ্গীতকে সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। নিরলস, নিরন্তর সঠিক অনুশীলন, পর্যাপ্ত চর্চায় কঠিন সাধনাকে অত্যন্ত মসৃণ ও সহজতর করে তোলে । অত্যধিক শ্রবণের দ্বারা মধুর সুর সাধনা দর্শক শ্রোতার মনোরঞ্জন করাই সঙ্গীত সাধকের একমাত্র পাথেয়।

যে মেধার দ্বারা যত বেশি মধুর সুর কণ্ঠে ধারণ করতে পারে সে হয় কষ্ঠশিল্পী। আর তিনি যদি দর্শক-শ্রোতাকে মুদ্ধ করতে পারেন তবেই সঙ্গীতশিল্পীর সার্থকতা।

ওস্তাদ মিহির লালার জন্ম ১৯৪১ সালের ৪ জানুয়ারি। জন্মস্থান কক্সবাজার হলেও বেড়ে উঠেছেন বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে। অ্যাডভোকেট চন্দ্র বিনোদ লালা ও কুলদাবালা লালার ৮ সন্তানের মধ্যে মিহির লালা তৃতীয় সন্তান। বড় ভাই রবীন্দ্র নাথ লালা দীর্ঘ ২৫ বছর বিখ্যাত ওস্তাদ প-িত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের প্রথম ছাত্র ছিলেন। তিনি অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে প্রফেসর অব ক্লাসিক্যাল মিউজিক ডিগ্রি লাভ করেন। ওস্তাত মিহির লালার স্ত্রী জয়ন্তী লালা নজরুল সঙ্গীতশিল্পী। তিনিও শাস্ত্রীয় শিক্ষায় দীক্ষা দিয়ে থাকেন। মেয়ে চন্দ্রিমা লালা সঙ্গীতে ডিগ্রি নিয়েছেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আর ছেলে সুমন লালা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

সঙ্গীতজীবনে মিহির লালার অর্জন বেশ সমদ্ধ। ২০১৮ সালে মে মাসে সঙ্গীতে অবদান রাখায় তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদকে ভূষিত হন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবে অবদান রাখায় জাতীয় শিল্পকলা একাডেমি (ঢাকা) শাস্ত্রীয় সঙ্গীতের এই গুরুকে বিশেষ শিল্পী সন্মাননা প্রদান করে।

বর্তমানে তিনি উপমহাদেশের শতবর্ষিয় ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষাকেন্দ্র ‘আর্য্য সঙ্গীত সমিতি’ ও সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ’র অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।