‘এই ঈদে সুতি কাপড়ে বেড়েছে রঙের ব্যবহার ’
ক্লিক প্রতিবেদক :: ঈদের মাত্র আর কয়েকদিন বাকী। এর মধ্যে ক্রেতাদের ধুম লেগেছে নগরীর বিপনী বিতান গুলোতে। সবার একটাই আবদার, পছন্দের পোশাক চাই ই চাই।
ঈদ উপলক্ষে ফ্যাশণ হাউজ ও বুটিক হাউজ গুলোর আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল, কামিজ, লেডিস কুর্তা, স্কার্ট টপস, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি, জেন্টস কুর্তা, ফতুয়া শার্টসহ বাহারি সব পোশাকের পশরা। এ ছাড়াও শিশুদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। আরো পাবেন নানা উপহার সামগ্রী, মেয়েদের শাড়ি-সালোয়ার-কামিজ, টপস, লং, কুর্তার সাথে রয়েছে ম্যাচিং গয়না, স্যান্ডেল ও ব্যাগ।
ফ্যাশন হাউজ গুলোতে ঈদ কালেকশনে নতুনত্ব আর ব্যতিক্রমধর্মী ডিজাইনের পোশাক রয়েছে। কাটিং ও প্যাটার্নের ভিন্নতা ব্যতিক্রমধর্মী প্যাঁচ ওয়ার্কের মাধ্যমে তৈরি হয়েছে এবারের পোশাকগুলো। মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তার ডিজাইনে আনা হয়েছে কাটিং ভেরিয়েশন। রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে সবুজ, টিয়া, পেস্ট, গোলাপি, বেগুনি, কালো ইত্যাদি। শাড়িতে হাফসিল্ক, মসলিন, কোটা ইত্যাদি প্রধান্য পেয়েছে। ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে মিশ্র মাধ্যম ও প্যাঁচ ওয়ার্ক। কুর্তায় থাকছে প্যাটার্ন ভেরিয়েশন ও মেশিন ওয়ার্কের কাজ। ছেলেদের জন্য স্লিম ফিট পাঞ্জাবি ও লং পাঞ্জাবি করা হয়েছে এবার ঈদে। থাকবে শিশুদের লং সালোয়ার কামিজ ও পাঞ্জাবি।
ক্রেতাদের চাহিদা, রুচি ও আরামের বিষয় মাথায় রেখে হাউজ গুলো মনোমুগ্ধকর পোশাকে। এসব পোশাকের মধ্যে রয়েছে গোল গলা টি-শার্ট, ভি গলা টি-শার্ট, পলো-শার্ট ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, থ্রি কোয়ার্টার প্যান্ট ও প্যান্ট ইত্যাদি। ঢাকাসহ সারা দেশে প্লাস পয়েন্ট এর ২৪টি শোরুম রয়েছে।
আসন্ন ঈদকে সামনে রেখে সব বয়সীদের ট্রেন্ডি সব পোশাকে সেজেছে ফ্যাশণ হাউজ শৈল্পিক। রয়েছে শিশুদের রঙ-বেরঙের শার্ট ও পাঞ্জাবি। শৈল্পিকে পোশাকের বড় বিশেষত্ব হচ্ছে আরামদায়ক ফেব্রিক।
আসছে ঈদ উপলক্ষে শৈল্পিক নিয়ে এসেছে দেড় শতাধিক নতুন ডিজাইনের পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে এক্সকুসিভ শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, শিশুদের ড্রেস, টপস, পাঞ্জাবি, শার্ট ও ।
ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, এবারের ঈদেও পোশাকে রঙের ব্যবহার বেশী। মেয়েদের সালোয়ার কামিজ, ফতুয়া ও স্কার্ট এবং শিশুদের সালোয়ার কামিজ, ফতুয়া ইত্যাদি পোশাকে এবার রঙের ব্যবহার হয়েছে অনেক বেশী। তিনি বলেন, রঙকে প্রাধান্য দিয়ে সুতি ও আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে সুই-সুতার নান্দনিক হাতের কাজের মাধ্যমে।
নান্দনিক ডিজাইন, আরামদায়ক ফেব্রিকের জন্য গ্রাহকদের কাছে পছন্দের ফ্যাশন হাউজ মুনমুন। পোশাকে দেশীয় ফেব্রিক ব্যবহারের কারনে চট্টগ্রামে অত্যন্ত সুনাম রয়েছে এই হাউজের।
মুনমুস’র ফ্যাশন হাউজের কর্ণধার ফ্যাশন ডিজাইনার শাহতাজ পারভিন মুনমুন বলেন, আমি রঙ নিয়ে খেলতে পছন্দ করি-নির্দিষ্ট রঙে আমি আবদ্ধ নই। সব রঙের সাথে ম্যাচ করে কাজ করি। বলতে পারেন মুনমুন’স-র এটাই অনন্য বৈশিষ্ট্য। তিনি বলেন, কারচুপির কাজটা আমি হাতে করি, সুতো দিয়ে; যেটা একান্ত মুনমুন’স ক্রিয়েশন।
ছবিয়াল : দূর্জয় বড়–য়া