Uncategorizedবিনোদনরকমারিলিডসিনেমার খবর

আসছে ‘‘ভয়ংকর সুন্দর’’

ক্লিক প্রতিবেদক :: বন্দরনগরী চট্টগ্রামে প্রদর্শিত হতে যাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত চলচিত্র ‘‘ভয়ংকর সুন্দর’’। চট্টগ্রামের চলচিত্র সংগঠন ‘‘ রেবেল অ্যান্ট’’ এর আয়োজনে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর প্রতিদিন বিকাল ৪.৩০ ও সন্ধ্যা ৭.০৫। প্রদর্শনী হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে।

আয়োজতরা জানিয়েছেন ৯৯ টাকা দিযে টিকেট কেটে সিনেমাটি দেখার সুযোগ পাবে দর্শকরা। টিকেট পাওয়া যাবে ০১৮২৬১৮১৬১৪, ০১৭০৭৮৮১২২৪, ০১৬৭২৯১৬৫৭৫ এই নাম্বাওে ।

মতি নন্দীর ‘‘জলের ঘূর্ণি ও বকবক’’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রতর সাথে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা।

২ ঘন্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘‘ভয়ংকর সুন্দর’’ ছবিটি গত ৪ আগষ্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছেন ‘‘ এ স্কয়ার ফিল্ম কোম্পানী’’। ছবিটিতে পরমব্রত, ভাবনা ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র সহ আরোও অনেকে।

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন এই ছবিতে। টিভি অভিনেত্রী ভাবনার প্রথম সিনেমা ও এটি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ ও কসটিউম ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চিন্মায়ী গুপ্তা।