বাড়ির পাশে আরশি নগরভ্রমণলিড

বেলা শেষের উচ্ছ্বাস চন্দ্রনাথ পাহাড়ে

সাফি-উল হাকিম :: নান্দনিকতায় পূর্ণ সীতাকু- পাহাড়। শুধু তাই নয়, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে খ্যাত চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার চন্দ্রনাথ ধাম নামে এই পাহাড়টি। পাহাড়টির শরীরে হেলে থাকা দেশের একমাত্র সহ¯্রধারা পর্যটকদের অল্প সময়ে আপন করে নেয়। ঝর্ণার অবিরাম  ¯্রােতধারা আর নয়নাভিরাম দৃশ্য ক্লান্ত শরীর ও মনকে জুড়ায় তড়িৎ গতিতে।  
কবি বলেছেন,
“বাংলারে তোর সিগ্ধসুধার এসেছি পর্বতপাড়ে,ঝর্ণা !
সে তুই ভেজালি আমায় সিক্ত বর্ষাধারে!”
না, পাঠক কবির এ আকুতি মিথ্যে নয়। আজ আমরা জানবো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীতাকু- উপজেলার চন্দ্রনাথ পাহাড়ে হেলে থাকা মনোমুগ্ধকর সহ¯্রধারা সম্পর্কে। জনশ্রুতি রয়েছে,  নেপালের এক রাজা ঘুমের মধ্যে পৃথিবীর পাঁচ স্থানে শিবমন্দির স্থাপনের আদেশ পান। স্বপ্নে আদেশ পেয়ে নেপালের সেই রাজা পৃথিবীর পাঁচ স্থানে পাঁচটি শিবমন্দির স্থাপন করেন। যার মধ্যে সীতাকু-ের চন্দ্রনাথ মন্দির একটি।

সীতাকু- থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে যে জিনিসটি পর্যটকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তাহলো পথিমধ্যে থাকা  ছোট  ছোট ঝর্ণাগুলো। তবে সহ¯্রধারাই সবচেয়ে বড় ঝর্ণা এবং দেশের মধ্যে অন্যতম।

সর্বপ্রথমে যে ঝর্ণাটি পড়বে সেখান থেকেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা দু-ভাগে ভাগ হয়ে গেছে। যারা সহজ উপায়ে সরাসরি পাহাড়ে উঠতে চান তারা ডানদিকের সিঁড়িওয়ালা রাস্তাটি দিয়ে উপরে উঠতে পারেন এবং যারা পাহাড়ি পথ ডিঙিয়ে রোমাঞ্চের সাথে পাহাড়ে উঠতে চান তারা বামদিকের পাহাড়ি পথ দিয়ে উপরে উঠতে পারেন। তবে ডানদিকের পথটিতে সিঁড়ি থাকলেও পাহাড়ে উঠার ক্ষেত্রে বামদিকের পাহাড়ি পথটিই সহজ। আর পাহাড় থেকে নিচে নামার সময় ডানদিকের সিঁড়িওয়ালা পথটিই সহজ। চন্দ্রনাথ মন্দির ছাড়াও এখানে সীতামন্দির নামে আরও একটি মন্দির আছে। এই মন্দিরের কাছে মৃতপ্রায় একটি ঝর্ণা রয়েছে।

আপনি যদি ঝর্ণার পানিতে গোসল করতে চান তাহলে আপনাকে পাহাড়ের গভীরে, বনের মধ্যে যেতে হবে। গ্রীষ্মকালে এই পাহাড় রুক্ষ থাকলেও বর্ষাকালে বৃষ্টিস্নাত হয়ে পাহাড়ের গাছ, লতা, পাতা সবকিছু ধুয়ে মুছে সতেজ হয়ে যায়। যা পর্যটকদের মন ভরিয়ে দেয়।

বর্ষাকালে পাহাড়ে ওঠার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। স্থানীয়দের অভিমত, এ সময় পাহাড়ি পথ ব্যবহার না করে সিঁড়ি পথটিই ব্যবহার করা সুবিধাজনক। যারা উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সীতাকু- চন্দ্রনাথ পাহাড় গবেষণার জন্য একটি উপযুক্ত স্থান। এখানে রয়েছে অসংখ্য পাহাড়ি গাছ-গাছালি, লতা-পাতা, গুল্ম জাতীয় উদ্ভিদ। সারাবছর জুড়েই অসংখ্য  দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনায় এই স্থানটি মুখরিত থাকে। এখানে পর্যটকদের গাড়ি রাখার জন্য বিশাল একটি মাঠ রয়েছে। তবে এখানে বিশুদ্ধ খাবার পানির বড়ই অভাব। সেজন্য পর্যটকদের সাথে করে খাবার পানি নিয়ে যেতে হয়।

সবুজের কার্পেট বিছানো পথে কুলকুল শব্দে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। সেই শরীর জুড়ানো ঠ-া পানিতে পা ডুবিয়ে পাহাড়ের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ঝর্ণা আবিস্কার করতে চাইলে আপনাকে ছুটতে হবে ঝর্ণার রাজ্য সীতাকু-  যেখানে সবুজে ঘেরা ঝিরিপথ মেশে রহস্যময় অজানায়। পথচলার ক্লান্তি ধুয়ে দেয় সহ¯্রধারা ঝর্ণার উচ্ছ্বাস। এখানে ঝিরিপথ ইংরেজি ওয়াই আকার ধারণ করেছে, বিস্ময়কর বটে! আরও অপার বিস্ময় আর  সৌন্দর্য নিয়ে বসে ছিল তার দুপাশের ঝর্ণা দুটি। প্রকৃতির কোলে ঝর্ণাধারা সুন্দর সাজে বসে, যেন আমাদেরই অপেক্ষায়।

এই ঝর্ণা দূর থেকে দেখতে যতটা ভালো লাগে কাছে গিয়ে দেখলে তার মুগ্ধতা শতগুণ ছাড়িয়ে যায়। তবে যাওয়াটা খুব কঠিন। যাওয়ার পর দুই ঘণ্টার কমে ফিরে আসতে মন চাইবে না। ঝর্ণাতেই কাটাতে হবে আপনাকে।  দেখা যাবে ক্লান্তির ছিটে ফোটাও কাছে ভিড়বে না।  ঝর্ণার কাছ থেকে বিদায় নিয়ে  দেখবেন বেলা শেষ। তখন আপনি পাহাড়ের উপর। পথ হারিয়ে ফেলার ভয় কাজ করতে পারে  তখন। কিন্তু সেখানেই আপনার জন্য অপেক্ষা করছে অন্যরকম এক চমক। বেলা শেষের উচ্ছ্বাসে মুগ্ধ না হয়ে পারবেন না আপনি !

ছবিয়াল : আকমল রাউয়ী